রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » জাতীয় নির্বাচনে দেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়লো ২৯ ডিসেম্বর পর্যন্ত
জাতীয় নির্বাচনে দেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়লো ২৯ ডিসেম্বর পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে দেশীয় পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত পর্যবেক্ষক সংস্থাগুলোর পক্ষ থেকে আগ্রহীরা আবেদন করতে পারবেন।
আজ রবিবার (২১ ডিসেম্বর) ইসির জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে। সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হক বলেন, পর্যবেক্ষক সংস্থাগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন এ সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
ইসি সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এর আগে ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার পর পর্যবেক্ষক সংস্থাগুলোর জন্য ১০ দিনের সময় নির্ধারণ করা হয়, যা শেষ হওয়ার কথা ছিল ২১ ডিসেম্বর। নির্ধারিত সময়ের শেষ দিনেই নতুন করে আরও আট দিন আবেদন গ্রহণের সময় বাড়ানো হলো।
ইসির নির্দেশনা অনুযায়ী, পর্যবেক্ষক সংস্থাগুলোকে কোন কোন সংসদীয় আসন বা এলাকায় কেন্দ্রীয় কিংবা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক— তা উল্লেখ করে ইসির সিনিয়র সচিব বরাবর লিখিত আবেদন জমা দিতে হবে।
এবার নির্বাচন কমিশনে নিবন্ধিত দেশীয় পর্যবেক্ষক সংস্থার সংখ্যা ৮১টি।





রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায় জামায়াত
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এমপিদের তালিকা তলব
ইসি সম্পূর্ণ প্রস্তুত, শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচন তারিখ চূড়ান্ত হবে: সিইসি
তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল
ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার
আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন: ফখরুল
আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর 
