বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ইসির তথ্যভান্ডারে ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক
ইসির তথ্যভান্ডারে ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক
![]()
নিজস্ব প্রতিবেদক
সফটওয়্যার জটিলতা, দ্বৈত ভোটার হওয়া এবং আইনি ও প্রশাসনিক কারণে অন্তত ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে রয়েছে নির্বাচন কমিশনের (ইসি) তথ্যভান্ডারে। এসব পরিচয়পত্র সচল করতে সফটওয়্যার উন্নয়নের কাজ চলছে। তবে কবে নাগাদ সমস্যার স্থায়ী সমাধান হবে, তা নির্দিষ্ট করে জানাতে পারেনি সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান।
ইসি সূত্র জানায়, ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে একাধিকবার ভোটার হওয়া ব্যক্তিদের এনআইডি লক করা হয়েছে। এ ছাড়া আঙুলের ছাপের মান দুর্বল হওয়া কিংবা অন্য ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে মিলে যাওয়ার মতো কারিগরি জটিলতায়ও পরিচয়পত্র লক হয়েছে। আদালতের নির্দেশ, দুর্নীতি দমন কমিশনের মামলা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধেও কিছু এনআইডি লক করা হয়েছে। দ্বৈত ভোটারের ক্ষেত্রে যাচাই-বাছাই শেষে সাধারণত প্রথমবার ইস্যু করা এনআইডি বহাল রেখে পরবর্তী পরিচয়পত্র বাতিল করা হয়।
এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, সফটওয়্যার তৈরির কাজ চলছে। এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই এসব সমস্যার সমাধান করা সম্ভব হবে। বর্তমানে নাগরিকরা অভিযোগ জানালে তাদের এনআইডি আনলক করে দেওয়া হচ্ছে। তবে নতুন সফটওয়্যার চালু ও সমস্যার স্থায়ী সমাধানের নির্দিষ্ট সময় জানায়নি ইসি।
বিষয়: #ইসির তথ্যভান্ডারে ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক





মিষ্টির আসনে এলিজা এমপি হচ্ছেন, মনোনয়নপত্র বৈধ
ডিজির দপ্তরে আটকে আছে ৬৯ হাজার এনআইডি সংশোধন আবেদন
ভোটারের তথ্য বিকৃতি, ইসির এক কর্মকর্তা বরখাস্ত
মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি 
