শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ভোটারের তথ্য বিকৃতি, ইসির এক কর্মকর্তা বরখাস্ত
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ভোটারের তথ্য বিকৃতি, ইসির এক কর্মকর্তা বরখাস্ত
১ বার পঠিত
রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোটারের তথ্য বিকৃতি, ইসির এক কর্মকর্তা বরখাস্ত

---

নিজস্ব প্রতিবেদক 

প্রবাসী ভোটার নিবন্ধনে জালিয়াতি, মিথ্যা তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির চেষ্টা এবং সংরক্ষিত তথ্য-উপাত্ত বিকৃতির অভিযোগ প্রমাণিত হওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমানকে চাকরি থেকে অপসারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৮ অক্টোবর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানান। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন ইসি সচিব আখতার আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ মজিবুর রহমান মিথ্যা তথ্য ব্যবহার করে তিনটি জাতীয় পরিচয়পত্র তৈরি করেন এবং তিনটি নিবন্ধন ফরমে মিথ্যা তথ্য-উপাত্ত সন্নিবেশ করেন। তাঁর পরিচিতি নম্বর ৩১৬৯৯০০১।

ইসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৫ সালের ২৭ জানুয়ারি জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের পরিদর্শন দল অনুসন্ধান চালিয়ে এ ঘটনায় তাঁর সরাসরি সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পায়। পরবর্তী তদন্তে তাঁর বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয় এবং তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা হয়। তদন্ত শেষে নির্বাচন কমিশন তাঁকে অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত করে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনও তাঁকে চাকরি থেকে অপসারণের গুরুদণ্ড দেওয়ার সুপারিশ করে। পরে এ-সংক্রান্ত প্রস্তাব রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করা হলে গত ১১ অক্টোবর তিনি তা অনুমোদন করেন। এর পরিপ্রেক্ষিতে মোহাম্মদ মজিবুর রহমানকে চাকরি থেকে অপসারণ করা হয়।



বিষয়: #  #



আর্কাইভ