শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর

---

# কমতে পারে ভোটের ধাপ, জুনের মধ্যে শেষ করতে চায় ইসি

নিজস্ব প্রতিবেদক

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ আসছে আগামী সোমবার (১২ অক্টোবর)। ওইদিন নির্বাচন কমিশনের (ইসি) সভায় দেশের ইউনিয়ন পরিষদগুলোতে কোন সময়সীমায় এবং কয় ধাপে ভোটগ্রহণ হবে, তা চূড়ান্ত করা হবে। তবে ইসি সরাসরি তফসিল ঘোষণা করবে না। কমিশনের নির্ধারিত সময়সীমা অনুযায়ী সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, ‘আগামী সোমবার আমাদের কমিশন মিটিং আছে। সেখানে দিনক্ষণ চূড়ান্ত করে জানিয়ে দেব ইউনিয়ন পরিষদ নির্বাচন কয়টি স্লটে, কবে কবে হবে। তফসিল আমরা ঘোষণা করব না, তফসিল ঘোষণা করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা।’

ইসি সূত্রে জানা গেছে, আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউপি নির্বাচন শেষ করার লক্ষ্য রয়েছে কমিশনের। তবে বিভিন্ন পরীক্ষা ও অন্যান্য বিষয় বিবেচনায় আগের পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। সে ক্ষেত্রে ভোটের ধাপ কমিয়ে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন শেষ করার পরিকল্পনা নেওয়া হতে পারে।

গত ১৭ সেপ্টেম্বর সানাউল্লাহ জানিয়েছিলেন, পরীক্ষার কারণে ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচিতে পরিবর্তন আসতে পারে এবং ভোটের ধাপও কমতে পারে। তিনি তখন বলেছিলেন, ৬ জুনের মধ্যে নির্বাচন শেষ করার বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে ঐকমত্য রয়েছে।

রাজনৈতিক সংলাপও শুরু হচ্ছে

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করার পাশাপাশি রাজনৈতিক সংলাপ শুরু করার বিষয়েও সোমবারের বৈঠকে আলোচনা হবে। সানাউল্লাহ জানান, ভোটের রোডম্যাপ নির্ধারণের পরপরই ধারাবাহিকভাবে সংলাপ শুরু হবে।

এদিকে প্রবাসী ভোটিং ব্যবস্থায় বাংলাদেশের অভিজ্ঞতা নিতে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের সফর এবং ইউরোপীয় অংশীদারদের সঙ্গে সহযোগিতা নিয়েও আলোচনা চলছে। নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল ব্যবস্থা, অভিজ্ঞতা বিনিময়, ভোটার শিক্ষা ও জনসম্পৃক্ততা কার্যক্রমে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

সব মিলিয়ে সোমবারের কমিশন সভার পর ইউপি নির্বাচন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা অনেকটাই কাটবে বলে আশা করছে নির্বাচন কমিশন।



বিষয়: #



আর্কাইভ