শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ন ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » মিয়ামি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ, আহত ২
প্রচ্ছদ » আন্তর্জাতিক » মিয়ামি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ, আহত ২
৪ বার পঠিত
রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিয়ামি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং করার সময় দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে দুজন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন (এফএএ) জানিয়েছে, সংঘর্ষে জড়ানো বিমান দুটির একটি কোপা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ এবং অন্যটি ইউপিএস এয়ারলাইন্সের বোয়িং ৭৬৭। দুটি বিমানই পার্কিং করার সময় কোপা এয়ারলাইন্সের বিমানটির ডানার উপরের অংশের সঙ্গে ইউপিএস বিমানটির সামনের অংশের (নাক) ধাক্কা লাগে।

বিমানবন্দরটির যোগাযোগ পরিচালক ক্রেগ চিন এ ঘটনায় দুজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে কোপা এয়ারলাইন্সের এক যাত্রী মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, “অবতরণের পর আমাদের বিমানটি সাধারণ গতিতেই পার্কিং করছিল। হঠাৎ বিকট একটি শব্দ এগিয়ে আসতে শুনি এবং পরক্ষণেই অন্য বিমানটি আমাদের বিমানকে ধাক্কা দেয়। তীব্র ঝাঁকুনিতে ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। তবে কোপা এয়ারলাইন্সের ক্রুরা দ্রুত পরিস্থিতি সামলে সবাইকে শান্ত করেন এবং আসনে বসিয়ে দেন।”

 

 

মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা জানিয়েছেন, দুর্ঘটনার আগে ইউপিএস এয়ারলাইন্সের বিমানটিকে কোপা এয়ারলাইন্সের বিমানটিকে আগে যাওয়ার সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশনা থাকা সত্ত্বেও কেন এই সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।






আর্কাইভ