সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা
![]()
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিরোধী জোটের সুপ্রিম কোর্ট অভিমুখে মিছিলকে কেন্দ্র করে আজ সোমবার নয়াদিল্লিতে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে লুটিয়েন্স দিল্লি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ মিছিলের ডাক দিয়েছে বিরোধীরা। তাদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। এ অভিযোগের প্রতিবাদেই আজ সুপ্রিম কোর্টের দিকে মিছিল করার কথা বিরোধীদের।
এর আগে টানা দুই দিন রাজধানী নয়াদিল্লিতে কড়া নিরাপত্তাব্যবস্থা বজায় রাখা হয়। এ সময় অনেককে আটকও করা হয়।
পুলিশ যন্তর মন্তরের দিকে যাওয়ার সড়কগুলোতে ব্যারিকেড বসিয়েছে। বিক্ষোভকারীরা যাতে নির্ধারিত প্রতিবাদস্থলে জড়ো হতে না পারেন, সে জন্য গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
গতকাল রোববার গভীর রাতে দিল্লি ট্রাফিক পুলিশ একটি নির্দেশিকা জারি করে। এতে নয়াদিল্লির বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কার কথা জানানো হয়।
নির্দেশিকায় বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় আজ সকাল ছয়টা থেকে যানবাহন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হতে পারে। পাশাপাশি বিভিন্ন সড়কে চলাচলের ওপর বিধিনিষেধও আরোপ করা হতে পারে।
পুলিশ জানিয়েছে, মোট ৩০টি চিহ্নিত এলাকায় যান চলাচল প্রভাবিত হতে পারে।
ট্রাফিক পুলিশ জরুরি প্রয়োজন ছাড়া যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পাশাপাশি যাত্রার পরিকল্পনা আগেই করে নিতে বলা হয়েছে।
বিশেষ করে নয়াদিল্লির রেলস্টেশন, আন্তরাজ্য বাস টার্মিনাল ও বিমানবন্দরে যাঁরা যাবেন, তাঁদের সতর্ক থাকতে বলা হয়েছে।
এক পুলিশ কর্মকর্তা বলেন, আজ কতটা বিধিনিষেধ আরোপ করা হবে, তা পরিস্থিতি পর্যালোচনা করে নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে বিক্ষোভকারীদের গতিবিধিও বিবেচনায় নেওয়া হবে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা আজ ইন্ডিয়া গেটে জড়ো হয়ে সুপ্রিম কোর্টের দিকে মিছিল করবেন। বিকেল চারটার পর ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে তাঁদের। সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদবও মিছিলে যোগ দেওয়ার কথা জানিয়েছেন।
কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল দেশটির নাগরিকদের এ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিরোধী নেতাদের একটি প্রতিনিধিদল প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিতে চায়। তবে বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত।
বিষয়: #এসআইআর প্রক্রিয়া #জ্ঞানেশ কুমার #ভারতের বিরোধী জোট #সূর্য কান্ত





নেপালের নতুন আকস্মিক বন্যার ঝুঁকি কমেছে: ফের শুরু উদ্ধার অভিযান
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চার শতাধিক
লোহিত সাগরে হুতিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত
কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০
কলম্বিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা দেড় শতাধিক
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড 
