শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
Swadeshvumi
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » আইন-আদালত » শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া অনুসরণের কথা জানালেন আইনমন্ত্রী
প্রচ্ছদ » আইন-আদালত » শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া অনুসরণের কথা জানালেন আইনমন্ত্রী
১ বার পঠিত
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া অনুসরণের কথা জানালেন আইনমন্ত্রী

---

 নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির কাছে মানবতাবিরোধী অপরাধের বিচারের যে অঙ্গীকার করা হয়েছিল, সরকার সে অনুযায়ী কাজ করছে। শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে বাংলাদেশের করণীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন ভারত কী সিদ্ধান্ত নেবে, সেটি দেশটির নিজস্ব বিষয়।

শেখ হাসিনা দেশে ফিরলে আইনি সুযোগ পাবেন কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে আনার পুরো বিষয়টিই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হবে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগে বিলম্ব মার্জনার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য বিশেষ আইনে বিলম্ব মার্জনার বিধান রাখা হয়নি। তার ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট আইন প্রণয়নের সময়ই এ বিধান রাখা হয়নি।

এ সময় সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদের প্রসঙ্গও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, ১৯৭৩ সালে সংবিধানে আনা সংশোধনী অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তিরা মৌলিক অধিকারের দাবি করতে পারবেন না।

আইনমন্ত্রী আরও জানান, দেশের বিভিন্ন জেলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের কাজ শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এ কাজে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার বিষয়ে চলমান তদন্তে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না বলেও জানান তিনি। তদন্ত সংস্থা ও প্রসিকিউশন স্বাধীনভাবে কাজ করবে বলে উল্লেখ করেন মন্ত্রী।

এর আগে সাব-রেজিস্ট্রারদের সাধারণ সভায় ভূমি নিবন্ধন খাতে জনভোগান্তি ও নেতিবাচক জনধারণা দূর করার ওপর গুরুত্ব দেন আইনমন্ত্রী। তিনি বলেন, সাব-রেজিস্ট্রার কার্যালয়গুলো হয়রানিমুক্ত করতে হবে। এরপরও কোনো হয়রানির অভিযোগ পাওয়া গেলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

 



বিষয়: #



আইন-আদালত এর আরও খবর

রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
মার্কিন সেনা আটক করলে পুরস্কার ঘোষণা ইরানের মার্কিন সেনা আটক করলে পুরস্কার ঘোষণা ইরানের
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডনের জামিন নামঞ্জুর সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডনের জামিন নামঞ্জুর
জেআইসিতে গুম-নির্যাতন:  হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ জেআইসিতে গুম-নির্যাতন: হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ
আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে আপিল শুনানি শুরু আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে আপিল শুনানি শুরু
হাইকোর্টের রায়ে পাওনা পরিশোধে বাধ্য মেঘনাঘাট পাওয়ার কোম্পানীর মালিকরা হাইকোর্টের রায়ে পাওনা পরিশোধে বাধ্য মেঘনাঘাট পাওয়ার কোম্পানীর মালিকরা

আর্কাইভ