শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » আইন-আদালত » মার্কিন সেনা আটক করলে পুরস্কার ঘোষণা ইরানের
প্রচ্ছদ » আইন-আদালত » মার্কিন সেনা আটক করলে পুরস্কার ঘোষণা ইরানের
১১ বার পঠিত
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মার্কিন সেনা আটক করলে পুরস্কার ঘোষণা ইরানের

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ বর্তমানে স্থগিত রয়েছে। তবে বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। পাল্টাপাল্টি হুমকি কঠোর বক্তব্যের মধ্যেই এবার নতুন করে সতর্কবার্তা দিয়েছে ইরান।

ইরান সেনাবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি ঘোষণা দিয়েছেন, ‘আগ্রাসীহিসেবে চিহ্নিত যেকোনো মার্কিন সামরিক সদস্যকে আটক বা হত্যা করতে পারলে পুরস্কার দেওয়া হবে ৩০ হাজার মার্কিন ডলার। ইরানি মুদ্রায় যার মূল্য প্রায় বিলিয়ন তোমান।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সির (ডব্লিউএএনএ) প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।

হাতামি বলেন, কোনো ইরানি নাগরিক যদি একজন মার্কিন সেনাসদস্যকে আটক বা হত্যা করতে সক্ষম হন, তাহলে তাকে ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। আর মার্কিন নারী সেনাসদস্যের ক্ষেত্রে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ হয়ে ৬০ হাজার ডলার হবে বলে জানান তিনি।

ইরানের এই সেনাপ্রধান আরও বলেন, ওই গুরুত্বপূর্ণ নৌপথের পরিস্থিতি আর আগের অবস্থায় ফিরে যাবে না। অঞ্চলটিতে স্থায়ী পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুযায়ী, দেশটির সামরিক বাহিনী নিজেদেরসর্বোচ্চ সক্ষমতাব্যবহার করে ওই জলপথ রক্ষায় কাজ করবে বলেও জানান হাতামি।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য পুরস্কার ঘোষণার বিষয়েও ইরানের কর্মকর্তাদের বক্তব্য সামনে এসেছিল।

গত ১৫ মে ইরানের জ্যেষ্ঠ আইনপ্রণেতা ইব্রাহিম আজিজি দাবি করেছিলেন, দেশটির পার্লামেন্টে প্রস্তাবিত একটি ব্যবস্থায় ট্রাম্পকে হত্যার জন্য ৫০ মিলিয়ন ইউরো পুরস্কারের কথা বলা হয়েছে।

এদিকে মার্কিন সেনাসদস্যদের আটক বা হত্যার জন্য নতুন করে পুরস্কার ঘোষণার এই বক্তব্যকে কেন্দ্র করে ওয়াশিংটন তেহরানের মধ্যকার উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা বাণিজ্যিক নৌযান চলাচল নিয়ে দুই দেশের বিরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

/ মৌলি মল্লিক

---






আর্কাইভ