শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » ড্রাফট » শ্রমিক মৃত্যুর ঘটনায় ইয়ার্ডের কার্যক্রম স্থগিত
প্রচ্ছদ » ড্রাফট » শ্রমিক মৃত্যুর ঘটনায় ইয়ার্ডের কার্যক্রম স্থগিত
৭ বার পঠিত
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রমিক মৃত্যুর ঘটনায় ইয়ার্ডের কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক

বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে শ্রমিকের মৃত্যুর ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডের সব ধরনের কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিএসবিআরএর সভাপতি মোহাম্মদ মহসিন।

মোহাম্মদ মহসিন জানান, শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুন নাসের খান দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর ইয়ার্ডটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি এখনো প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করতে পারেনি। নমুনা সংগ্রহের সময় যাতে নতুন করে কোনো দুর্ঘটনা না ঘটে, সে জন্যই আপাতত ইয়ার্ডের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, কার্যক্রম স্থগিত থাকার সময়ে তদন্ত কমিটির সদস্যরা প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করবেন এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করবেন।

এর আগে শুক্রবার সকাল ৯টার দিকে ফেরদৌস স্টিলের ইয়ার্ডেএমটি রাসিনামের ৩০ হাজার ৭৭০ টন ওজনের একটি স্ক্র্যাপ জাহাজে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন কয়েকজন শ্রমিক। পরে চিকিৎসাধীন অবস্থায় একে একে শ্রমিকের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা। তাঁদের প্রাথমিক পর্যবেক্ষণে জানা যায়, জাহাজটির ব্যালাস্ট এলাকায় হাইড্রোজেন সালফাইড গ্যাস ছড়িয়ে পড়েছিল। এই গ্যাসের সংস্পর্শেই শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে ফেরদৌস স্টিলের বিরুদ্ধে এর আগেও শ্রমিকদের নিরাপত্তা কর্মপরিবেশ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল। গত ফেব্রুয়ারিতে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শনে প্রতিষ্ঠানটিতে নিরাপত্তা শ্রমিকদের সুযোগ-সুবিধাসংক্রান্ত বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।

পরিদর্শনে শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে যথেষ্ট সচেতন না করা, ঝুঁকি মূল্যায়নের প্রতিবেদন না দেওয়া এবং নির্ধারিত সময়ের বেশি কাজ করানোর পরও শ্রমিকদের ওভারটাইমের টাকা না দেওয়ার মতো অভিযোগ পাওয়া যায়।

এসব অনিয়ম সংশোধনের জন্য প্রতিষ্ঠানটিকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও কর্তৃপক্ষের কাছ থেকে সন্তোষজনক জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর। এর পরিপ্রেক্ষিতে গত জুলাইয়ে ফেরদৌস স্টিলের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

নতুন করে শ্রমিকের মৃত্যুর ঘটনায় ইয়ার্ডটির কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। সময়ের মধ্যে তদন্ত কমিটির নমুনা সংগ্রহ অনুসন্ধানের ভিত্তিতে দুর্ঘটনার কারণ এবং দায়ীদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

/ মৌলি মল্লিক

 ---






আর্কাইভ