শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » সারাদেশ » কাঁচপুরে সেতুর কাজ, বাড়ছে যান চলাচলের ধীরগতি
প্রচ্ছদ » সারাদেশ » কাঁচপুরে সেতুর কাজ, বাড়ছে যান চলাচলের ধীরগতি
১৫ বার পঠিত
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাঁচপুরে সেতুর কাজ, বাড়ছে যান চলাচলের ধীরগতি

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে সেতুর নির্মাণকাজ চলায় যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। আশাড়িয়ার চর এলাকায় বর্তমানে একটি লেন দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল করছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, সেতুর কাজ চলায় মহাসড়কের ওই অংশে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সড়ক জনপথ বিভাগের (সওজ) সঙ্গে কথা বলে জানা গেছে, রাস্তার কাজ সম্পন্ন করা এবং সড়ক শুকানোর জন্য শনিবার সকাল ৬টা পর্যন্ত এক লেন দিয়েই ঢাকামুখী যানবাহন চলাচল করবে।

কাজ শেষ হলে মহাসড়কের স্বাভাবিক যান চলাচল পুনরায় চালু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

/ মৌলি মল্লিক

 ---






আর্কাইভ