বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » কক্সবাজারে বাস-জিপ সংঘর্ষে নিহত ৪
কক্সবাজারে বাস-জিপ সংঘর্ষে নিহত ৪
![]()
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের একটি বাস ও জিপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে, হতাহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।





জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের
স্মরণে শহীদ বীরকন্যা প্রীতিলতা: আজ ৯৪তম আত্মাহুতি দিবস
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি 
