শিরোনাম:
ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন
প্রচ্ছদ » জাতীয় » বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন
১১৪ বার পঠিত
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন

 

# ‘শোকাবহ আগস্ট’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী পালন করেছে কৃষক শ্রমিক জনতা লীগ। গতকাল শনিবার রাজধানীর মতিঝিলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দলটির সভাপতি মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের উপস্থিত ছিলেন। এসময় ১৯৭১ সালের ১৫ আগস্ট ধানমণ্ডির ৩২ নাম্বারের নিজ বাড়িতে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা, লেখক, সাহিত্যিক, সাংবাদিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তার রাজনৈতিক ও ঐতিহাসিক ভূমিকা নিয়ে আলোচনা করেন।

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তার অবদান ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি জাতীয় জীবনে ঐতিহাসিক ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার ওপর তারা গুরুত্বারোপ করেন।

স্মরণসভা শেষে শামস সাঈদ সম্পাদিত ‘শোকাবহ আগস্ট’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। ম্যাগাজিনটিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস, ১৫ আগস্টের মর্মান্তিক ঘটনা এবং জাতীয় জীবনে এর প্রভাব নিয়ে বিভিন্ন লেখা প্রকাশিত হয়েছে।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট! সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের

আর্কাইভ