শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ১৭ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ‘এবং বই’-এর উদ্যোগে বুক রিভিউ প্রতিযোগিতা শুরু
প্রচ্ছদ » জাতীয় » ‘এবং বই’-এর উদ্যোগে বুক রিভিউ প্রতিযোগিতা শুরু
১৫ বার পঠিত
সোমবার ● ১৭ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘এবং বই’-এর উদ্যোগে বুক রিভিউ প্রতিযোগিতা শুরু

---

  • রিভিউ পাঠানোর শেষ সময় ২৫ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে বই বিষয়ক পত্রিকা ‘এবং বই’ আয়োজিত বুক রিভিউ প্রতিযোগিতা-২০২৬। এবারের প্রতিযোগিতায় নির্বাচিত বই দুটি হলো লেখক ও বিজ্ঞানী আশরাফ আহমেদ রচিত প্রবন্ধ ‘বাংলা সাহিত্যের প্রথম কল্পবিজ্ঞান লেখক বেগম রোকেয়া’ এবং উপন্যাস ‘আলো ছায়ার খেলা’। বই দুটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী।
এইচএসসি অধ্যয়নরত শিক্ষার্থী থেকে শুরু করে বাংলাদেশের যেকোনো বয়সের নাগরিক এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। বুক রিভিউ জমা দেওয়ার শেষ সময় ২৫ সেপ্টেম্বর ২০২৬।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে মোট ১০ জনকে পুরস্কৃত করা হবে। প্রতিটি বইয়ের জন্য পৃথকভাবে পাঁচজন করে মোট ১০ জন বিজয়ী নির্বাচিত হবেন।
প্রথম পুরস্কার হিসেবে দুটি পুরস্কার দেওয়া হবে ১০ হাজার টাকা করে। দ্বিতীয় পুরস্কার দুটি ৫ হাজার টাকা করে এবং তৃতীয় পুরস্কার দুটি ৩ হাজার টাকা করে। এ ছাড়া পরবর্তী নির্বাচিত সেরা চারজন গ্রন্থ সমালোচক পাবেন ২ হাজার টাকা করে। নগদ অর্থমূল্যের পাশাপাশি সেরা ১০ জন গ্রন্থ সমালোচককে এক হাজার টাকা সমমূল্যের বইও দেওয়া হবে।
প্রতিযোগিতায় অংশ নিতে নির্ধারিত দুটি বইয়ের যেকোনো একটি নিয়ে বাংলা ভাষায় রিভিউ লিখতে হবে। আলোচ্য বই থেকে উদ্ধৃতি ব্যবহারের ক্ষেত্রে যুক্তিসংগত ও সংযমী হওয়ার নির্দেশনা দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। রিভিউয়ের শব্দসংখ্যা হতে হবে ন্যূনতম ১ হাজার ২০০ থেকে সর্বোচ্চ ২ হাজার শব্দের মধ্যে।
লেখার নিচে রিভিউ লেখকের পূর্ণ নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অন্য কোথাও প্রকাশিত লেখা এ প্রতিযোগিতার জন্য গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি লেখায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে।
রিভিউ সুতন্বী এমজে (SutonnyMJ) ফন্টে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে পাঠাতে হবে। লেখা পাঠানোর ই-মেইল ebongboi@gmail.com।
প্রাপ্ত রিভিউ জুরি বোর্ডের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হবে। পরে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
আয়োজন-সংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।




বিষয়: #



আর্কাইভ