শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছে ইসি
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছে ইসি
১৩৯ বার পঠিত
রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছে ইসি

---

 

নিজস্ব প্রতিবেদক

 

ভোটের তফসিল ঘোষণার পর দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

আজ রবিবার বেলা ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এ বৈঠকটি শুরু হয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি, বাহিনীগুলোর সমন্বিত ভূমিকা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে এ বৈঠক।

বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। তারা নির্বাচন ভবনে পৌঁছালে ইসি সচিব আখতার আহমেদ তিন বাহিনী প্রধানকে আলাদা আলাদাভাবে অভ্যর্থনা জানান।

তফসিল ঘোষণার পর এটি তিন বাহিনী প্রধানের সঙ্গে নির্বাচন কমিশনের প্রথম সরাসরি সাক্ষাৎ। বৈঠকে নির্বাচন পূর্ব আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা, সম্ভাব্য ঝুঁকি এবং তা মোকাবিলায় বাহিনীগুলোর প্রস্তুতি নিয়ে আলোচনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ সময় চার নির্বাচন কমিশনার—আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

 

---

ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, বেলা ১২টায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে কমিশনের সাক্ষাৎ শুরু হয়। এরপর দুপুর আড়াইটায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সিইসির সভাপতিত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনা সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা শুরু হয়।

ওই সভায় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তিন বাহিনী প্রধান বা তাঁদের উপযুক্ত প্রতিনিধি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ড, বিজিবি, র‍্যাব, আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার উপস্থিত আছেন।

সভায় নির্বাচন পূর্ব আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর কার্যক্রম, প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণবিধিমালা ২০২৫ অনুযায়ী আচরণবিধি প্রতিপালন, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে।

আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে নির্বাচন ভবনের বেজমেন্টে গণমাধ্যমের জন্য ব্রিফিং করা হবে বলেও জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক।

 

 



বিষয়: #



ইসি ও নির্বাচন এর আরও খবর

ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব! নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি

আর্কাইভ