শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » পদত্যাগ করেছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
প্রচ্ছদ » জাতীয় » পদত্যাগ করেছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
১০৬ বার পঠিত
বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পদত্যাগ করেছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

---

অন্তর্র্বতী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতী সরকার গঠিত হয়। এই সরকারে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন সরকারে জায়গা পান। এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পান। আসিফ মাহমুদ প্রথমে শ্রম উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। পরে শ্রম উপদেষ্টা থেকে সরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন। পরবর্তীতে তিনি তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।






জাতীয় এর আরও খবর

ব্যাংক থেকে টাকা তোলা উদ্দেশ্যপ্রণোদিত ব্যাংক থেকে টাকা তোলা উদ্দেশ্যপ্রণোদিত
বাংলাদেশ কি মুসলমানের জন্য স্বাধীন হয়েছে, না সব জাতি-ধর্মের মানুষের জন্য? বাংলাদেশ কি মুসলমানের জন্য স্বাধীন হয়েছে, না সব জাতি-ধর্মের মানুষের জন্য?
সংসদে ইসলামী ব্যাংকের উন্নয়ন ও যাকাত টেলিভিশন চাইলেন পার্থ সংসদে ইসলামী ব্যাংকের উন্নয়ন ও যাকাত টেলিভিশন চাইলেন পার্থ
‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’: সংসদে এমপিদের উদ্দেশ্যে স্পিকার ‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’: সংসদে এমপিদের উদ্দেশ্যে স্পিকার
সাইবার নিরাপত্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল উত্থাপন সাইবার নিরাপত্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল উত্থাপন
তৃণমূলের মানুষের কল্যাণেই এ বাজেট, বাস্তবায়নে আত্মবিশ্বাসী সরকার: মীর শাহে আলম তৃণমূলের মানুষের কল্যাণেই এ বাজেট, বাস্তবায়নে আত্মবিশ্বাসী সরকার: মীর শাহে আলম
জিআই পণ্য টাঙ্গাইলের তাঁত শিল্প রক্ষায় ক্ষুদ্র উদ্যোক্তা ও তাঁতিদের জন্য সহজ শর্তে ঋণের দাবি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী জিআই পণ্য টাঙ্গাইলের তাঁত শিল্প রক্ষায় ক্ষুদ্র উদ্যোক্তা ও তাঁতিদের জন্য সহজ শর্তে ঋণের দাবি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সাইবার নিরাপত্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল উত্থাপন সাইবার নিরাপত্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল উত্থাপন
পালাকারের নতুন নাটক ‘হাজার চুরাশি’, উদ্বোধন আজ পালাকারের নতুন নাটক ‘হাজার চুরাশি’, উদ্বোধন আজ
হাওড়াঞ্চলের জন্য আলাদা মন্ত্রণালয় এবং বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করুন হাওড়াঞ্চলের জন্য আলাদা মন্ত্রণালয় এবং বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করুন

আর্কাইভ