শিরোনাম:
ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » অপরিবর্তিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা
প্রচ্ছদ » জাতীয় » অপরিবর্তিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা
৯৮ বার পঠিত
মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অপরিবর্তিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা

জ্যেষ্ঠ প্রতিবেদক

---

বেগম জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের তেমন উন্নতি না হওয়ায় এখনো সিসিইউতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা চলছে খালেদা জিয়ার। পাশাপাশি তার চিকিৎসার দেখভাল করছেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। তিনি প্রতিদিনই হাসপাতালে যাওয়া-আসা করে শাশুড়ির চিকিৎসার তদারকি করছেন।

বিএনপির চিকিৎসকদের সূত্রে জানা গেছে, আগের মতোই অপরিবর্তিত আছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা। নিয়মিত তার কিডনি ডায়ালাইসিস চলছে। এ ছাড়া ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, লিভারসহ অন্য সমস্যাগুলো অপরিবর্তিত রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ফ্লাই করার মতো উপযুক্ত নয় বলে তাকে ‘আপাতত’ তাকে লন্ডন নেওয়া হচ্ছে না। দেশে রেখেই চিকিৎসা দেওয়া হবে। শারীরিক অবস্থার উন্নতি হলে পরে নতুন করে তাকে লন্ডনে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে চিকিৎসকদের সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, খালেদা জিয়ার বিগত দুই সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর মধ্যে গত ২৭ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।






জাতীয় এর আরও খবর

৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠাবে সরকার ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠাবে সরকার
নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের বহুমুখী পদক্ষেপ : সংসদে জানালেন বাণিজ্যমন্ত্রী নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের বহুমুখী পদক্ষেপ : সংসদে জানালেন বাণিজ্যমন্ত্রী
পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বাড়ি তৈরি করে দেবে সরকার: সংসদে ত্রাণমন্ত্রী পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বাড়ি তৈরি করে দেবে সরকার: সংসদে ত্রাণমন্ত্রী
খাদ্যে ভেজাল প্রতিরোধে সরকারের ভূমিকা নিয়ে সংসদে অসন্তোষ খাদ্যে ভেজাল প্রতিরোধে সরকারের ভূমিকা নিয়ে সংসদে অসন্তোষ
‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ সংসদে দু’টি বিল প্রত্যাহার ‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ সংসদে দু’টি বিল প্রত্যাহার
আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর
৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ ৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে
সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী
গুরুত্বপূর্ণ ১৩৭ জনের ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত করেছে সরকার গুরুত্বপূর্ণ ১৩৭ জনের ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত করেছে সরকার

আর্কাইভ