শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » সচিবালয়ে ভাতা দাবিতে অর্থ উপদেষ্টা অবরুদ্ধ
প্রচ্ছদ » জাতীয় » সচিবালয়ে ভাতা দাবিতে অর্থ উপদেষ্টা অবরুদ্ধ
১৪৬ বার পঠিত
বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সচিবালয়ে ভাতা দাবিতে অর্থ উপদেষ্টা অবরুদ্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক

---

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ২০ শতাংশ ভাতার দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছেন কর্মচারীরা। আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার পর থেকে কর্মচারীরা দলবেঁধে এসে সচিবালয়ের ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নিয়েছেন। তারা ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত শতাধিক নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ে জড়ো হয়ে হাতে হ্যান্ড মাইক নিয়ে তাদের দাবির কথা জানাচ্ছেন। তারা একে একে সব কর্মীদের জড়ো করতে বিভিন্ন স্লোগান এবং দাবি পুনর্ব্যক্ত করছেন। এ ঘটনাকে কেন্দ্র করে অর্থ মন্ত্রণালয়ের গেটে অতিরিক্ত পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

মন্ত্রণালয়ের তিন নম্বর ফ্লোরে জড়ো হওয়া কর্মকর্তারা বলেন, আমাদের জন্য জিও (সরকারি আদেশ) না করে সচিব বা উপদেষ্টা কেউই বের হতে পারবেন না। আমরা জানতে পেরেছি, সচিব সাহেব বের হওয়ার পরিকল্পনা করছেন, কিন্তু আমাদের দাবি আজই না মানলে কোনোভাবেই তাকে বের হতে দেওয়া হবে না। এমনকি পুলিশ প্রটেকশন (সুরক্ষা) নিয়েও তারা বের হতে পারবেন না।

আন্দোলনকারীরা আরও জানান, এর আগে রেশনের দাবিতেও তারা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন। তখন তিনি বিবেচনার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। এছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ্য ভাতা চালুর ঘোষণা দিয়েও সরকার তা কার্যকর করেনি। নতুন পে-কমিশন গঠন করা হলেও বর্তমান সরকার তা বাস্তবায়ন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থ উপদেষ্টা। এসব পুঞ্জীভূত ক্ষোভ থেকেই আজকের এই অবরোধ কর্মসূচি।

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ একাংশের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে কর্মচারীরা উপদেষ্টাকে অবরুদ্ধ করে রেখেছেন।






জাতীয় এর আরও খবর

বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের
স্মরণে শহীদ বীরকন্যা প্রীতিলতা: আজ ৯৪তম আত্মাহুতি দিবস স্মরণে শহীদ বীরকন্যা প্রীতিলতা: আজ ৯৪তম আত্মাহুতি দিবস
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
আ.লীগ আমলের স্বাস্থ্য খাতে সব দুর্নীতির ঘটনা তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির আ.লীগ আমলের স্বাস্থ্য খাতে সব দুর্নীতির ঘটনা তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
প্রীতিলতার আত্মাহুতি দিবসে ‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী প্রীতিলতার আত্মাহুতি দিবসে ‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী
ঢাকাকে মডেল সিটি ও পুরান ঢাকার পুনর্গঠনকে গুরুত্ব ঢাকাকে মডেল সিটি ও পুরান ঢাকার পুনর্গঠনকে গুরুত্ব

আর্কাইভ