শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ১২ জুন ২০২৩
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীর ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীর ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ
৩৫০ বার পঠিত
সোমবার ● ১২ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীর ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ

---

নিজস্ব প্রতিবেদক

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশনার মো. আহসান হাবীব খান সাংবাদিকদের এ কথা জানান।

হাতপাখা প্রতীকের প্রার্থীর ওপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন আহসান হাবীব খান। তিনি বলেন, এখন ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।

হামলাকারীদের আগে গ্রেপ্তার করতে বলা হয়েছে। তারপর তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

দুপুরে সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলা হয়েছে। এতে তিনিসহ দলের বেশ কিছু নেতা-কর্মী আহত হয়েছেন। হামলার খবর ছড়িয়ে পড়লে দলের কয়েকশ নেতা-কর্মী বিক্ষোভ শুরু করেন।



বিষয়: #



ইসি ও নির্বাচন এর আরও খবর

ইসি সম্পূর্ণ প্রস্তুত, শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচন তারিখ চূড়ান্ত হবে: সিইসি ইসি সম্পূর্ণ প্রস্তুত, শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচন তারিখ চূড়ান্ত হবে: সিইসি
তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল
ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার
আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন: ফখরুল আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন: ফখরুল
আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর
৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ ৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ
সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
সিঙ্গাপুরসহ ৩ দেশে শুরু হচ্ছে ইসির এনআইডি কার্যক্রম সিঙ্গাপুরসহ ৩ দেশে শুরু হচ্ছে ইসির এনআইডি কার্যক্রম
এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ইসির নতুন উদ্যোগ এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ইসির নতুন উদ্যোগ
প্রায় ৬ হাজার যুক্তরাষ্ট্র প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি প্রায় ৬ হাজার যুক্তরাষ্ট্র প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি

আর্কাইভ