শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ১৮ মে ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » স্থানীয় সরকার নির্বাচন সংঘাতহীন দলগুলোর সহায়তা চাই: সিইসি
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » স্থানীয় সরকার নির্বাচন সংঘাতহীন দলগুলোর সহায়তা চাই: সিইসি
৩ বার পঠিত
সোমবার ● ১৮ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্থানীয় সরকার নির্বাচন সংঘাতহীন দলগুলোর সহায়তা চাই: সিইসি

---

 

# সংসদ নির্বাচনে ইসির কোন পক্ষপাতিত্ব ছিল না


নিজস্ব প্রতিবেদক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সংঘাত ও রক্তপাতমুক্ত রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি একসঙ্গে বসে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর সক্রিয় সহযোগিতা ছাড়া নির্বাচন কমিশনের (ইসি) একার পক্ষে কোনো নির্বাচন সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়। একইসঙ্গে তিনি দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের কোনো ধরনের পক্ষপাতিত্ব ছিল না।

আজ সোমবার (১৮ মে) দুপুরে নির্বাচন কমিশন বিটের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে অতীতে বিভিন্ন এলাকায় সহিংসতা, সংঘর্ষ এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে। তাই এ ধরনের পরিস্থিতি এড়াতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা ও সমঝোতা জরুরি। তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে যাতে রক্তপাত না ঘটে, সে জন্য সব দলকে একসঙ্গে বসে আলোচনা করতে হবে।”

তিনি আরও বলেন, এবার স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না হওয়ায় আচরণবিধি ও পরিচালনা বিধিমালায় পরিবর্তনের কাজ চলছে। এসব কাজ শেষ হলে সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন। সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন সর্বোচ্চ সহযোগিতা দেবে বলেও আশ্বাস দেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, “ভোটের সময় নির্বাচন কমিশন সিরাতুল মুসতাকিমের মধ্যে ছিল। কোনো কর্মকাণ্ডে ইসির পক্ষপাতিত্ব ছিল না।” তিনি দাবি করেন, নির্বাচন কমিশন একটি সৎ ও স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে দায়িত্ব পালন করেছে। বড় বড় রাজনৈতিক নেতারাও ফোনে যোগাযোগ করতে চাইলেও তিনি অফিসে এসে কথা বলার নিয়ম বজায় রেখেছেন।

অন্তর্বর্তী সরকারের সহযোগিতার প্রসঙ্গ তুলে সিইসি বলেন, সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন পরিচালনা প্রায় অসম্ভব। তবে নির্বাচনের সময় সরকার সহযোগিতা করলেও কোনো ধরনের হস্তক্ষেপ করেনি। সরকারের একমাত্র প্রত্যাশা ছিল একটি গ্রহণযোগ্য ও ঐতিহাসিক নির্বাচন আয়োজন।

গণমাধ্যমের ভূমিকাও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন সিইসি। তিনি বলেন, সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ ও বিশ্লেষণ নির্বাচন কমিশনের কাজে সহায়ক হয়েছে। কমিশনের কোনো ভুল থাকলে তা গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।

এ সময় ভোটার এজেন্ট ও সাংবাদিকদের আরও প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার।



বিষয়: #



আর্কাইভ