শুক্রবার ● ১২ জুন ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ইরান চুক্তি থেকে দূরত্ব ইসরায়েলের
ইরান চুক্তি থেকে দূরত্ব ইসরায়েলের

ইরানকে নিয়ে সম্ভাব্য যেকোনো চুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিছু শর্ত দিয়েছে। এই চুক্তির প্রেক্ষিতে ইসরায়েল ওই সমঝোতা স্মারকের সরাসরি অংশ হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো।
নেতানিয়াহুর কার্যালয় জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে ইরান-সংক্রান্ত সমঝোতা নিয়ে আলোচনা হয়। নেতানিয়াহু এটিকে তেহরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
ইসরায়েলের দাবি, ট্রাম্প আশ্বাস দিয়েছেন যে চূড়ান্ত কোনো চুক্তি হলে তাতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবকাঠামো ভেঙে ফেলা, ক্ষেপণাস্ত্র উৎপাদনে সীমাবদ্ধতা এবং মধ্যপ্রাচ্যে মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন বন্ধের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।
এর আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব আলোচনার বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান ও মিসরসহ কয়েকটি দেশ আলোচনার মূল বিষয়গুলোতে সম্মত হয়েছে। তবে চূড়ান্ত চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত অবরোধ বহাল থাকবে বলে তিনি জানান।





নেপালের নতুন আকস্মিক বন্যার ঝুঁকি কমেছে: ফের শুরু উদ্ধার অভিযান
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চার শতাধিক
লোহিত সাগরে হুতিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত
কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০
কলম্বিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা দেড় শতাধিক
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় নিহত ৭
হরমুজ নিয়ে শিগগিরই চুক্তির আশ্বাস 
