মঙ্গলবার ● ১৯ মে ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » এনআইডি সংক্রান্ত অনিয়ম বন্ধে ইসি ভবনের আশপাশের অবৈধ দোকান উচ্ছেদ
এনআইডি সংক্রান্ত অনিয়ম বন্ধে ইসি ভবনের আশপাশের অবৈধ দোকান উচ্ছেদ
![]()
নিজস্ব প্রতিবেদক
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত নানা অনিয়ম ও হয়রানি বন্ধে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের আশপাশে গড়ে ওঠা অবৈধ ফটোকপি ও কম্পিউটার কম্পোজের দোকান উচ্ছেদ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার দুপুরে শেরেবাংলা নগর থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
ইসি সূত্র জানায়, নির্বাচন ভবনের আশপাশে এনআইডি ও পাসপোর্ট সেবার নামে দীর্ঘদিন ধরে অসংখ্য অস্থায়ী কম্পিউটার দোকান গড়ে ওঠে। এসব দোকানের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়, ভুল তথ্য দিয়ে আবেদন তৈরি এবং সেবাগ্রহীতাদের বিভ্রান্ত করার অভিযোগ ছিল। এতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছিলেন।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, নির্বাচন ভবনের আশপাশে অবৈধ দোকানের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
থানার ইন্সপেক্টর (অপারেশন) মাসুদ রানা জানান, ইসির মৌখিক নির্দেশনার ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ফুটপাতে বসা ৬ থেকে ৭টি দোকান সরিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও যাতে তারা পুনরায় বসতে না পারে, সে বিষয়ে নজরদারি থাকবে বলেও জানান তিনি।
ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও উপসচিব সহিদ আব্দুস ছালাম বলেন, এনআইডি সেবা দেওয়ার নামে নির্বাচন ভবনের আশপাশে কোনো দোকান পরিচালনা করতে দেওয়া হবে না। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, পশ্চিম আগারগাঁও এলাকার বিভিন্ন সড়কের পাশে এনআইডি ও পাসপোর্ট আবেদনপত্র পূরণের নামে গড়ে ওঠা এসব দোকান নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। অনেকে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অনিয়মের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করছিল বলে অভিযোগ ওঠে। ইসি কর্মকর্তারা জানান, এনআইডি সেবায় স্বচ্ছতা নিশ্চিত ও দালালচক্রের দৌরাত্ম্য কমাতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।





জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি
নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু 
