সোমবার ● ১৮ মে ২০২৬
প্রচ্ছদ » পরিবেশ-প্রকৃতি » রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস
রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস
![]()
দেশের আট অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (১৮ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রাত ১টার মধ্যে যশোর, কুষ্টিয়া, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর এবং কুমিল্লা অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ তীব্র ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই ঝড়ো আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া ঢাকা, বরিশাল, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চল সমূহের উপর দিয়েও পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।





সারাদেশে বজ্রবৃষ্টির আভাস
জলবায়ু ট্রাস্টের প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা হবে
৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
বজ্রসহ বৃষ্টির আভাস
পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস
বঙ্গোপসাগরে লঘুচাপ: দুই দিন ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
ফেব্রুয়ারির শুরুতেই শৈত্যপ্রবাহের আভাস
ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা
ঢাকার বায়ু দুর্যোগপূর্ণ 
