সোমবার ● ২০ জুলাই ২০২৬
প্রচ্ছদ » পরিবেশ-প্রকৃতি » ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
![]()
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ বেশ উন্নত। আজ সোমবার (২০ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য দেখা যায়।
জানা যায়, আজ শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। বায়ুমান সূচকে কাম্পালার স্কোর ১৫৯। তালিকায় ১৭তম অবস্থানে রয়েছে ঢাকা। আজ বায়ুর মান সূচকে ঢাকার স্কোর ৯০, যা ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত।
বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৫৮। ১৫৭ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তালিকায় চতুর্থ স্থানে ১৫৬ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের রাজধানী লাহোর। ১৩৭ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।





দেশের বেশির ভাগ এলাকায় ৫দিনের বৃষ্টির আভাস
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে সতর্কতা
টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস
দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
পাঁচ দিনজুড়ে বৃষ্টির আভাস
চলতি মাসে প্রবল বর্ষা ও বন্যায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি
দেশের ১৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা
সিলেট-নেত্রকোণায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা 
