শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ১৯ মে ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
প্রচ্ছদ » প্রধান সংবাদ » নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
১১৫ বার পঠিত
মঙ্গলবার ● ১৯ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি

---

নিজস্ব প্রতিবেদক

নারী ও কন্যাশিশুর প্রতি বাড়তে থাকা যৌন সহিংসতা, নির্যাতন ও নৃশংস আচরণের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ সমাবেশ থেকে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর কমিটির সহ-সভাপতি মোমেনা শাহনূর। বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা, আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তিসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন ও জনপরিসর—কোথাও নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। বিচারহীনতা ও সামাজিক অবক্ষয়ের কারণে সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে।

সভাপতির বক্তব্যে মোমেনা শাহনূর বলেন, “শত শত নির্যাতনের ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। একটি ছেলে শিশুও মাদ্রাসায় নিরাপদ নয়, কন্যাশিশুরাও কোথাও নিরাপদ নয়।” তিনি নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।

ডা. ফওজিয়া মোসলেম বলেন, দেশে সংঘটিত নারী নির্যাতনের মাত্র ৩ শতাংশ ঘটনার বিচার হয়, বাকি ৯৭ শতাংশ বিচারের বাইরে থেকে যায়। দীর্ঘদিনের বিচারহীনতা, মব সন্ত্রাস ও প্রতিহিংসার রাজনীতি সমাজকে অমানবিক করে তুলছে বলেও মন্তব্য করেন তিনি।

রেখা সাহা জানান, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে ৫৫৬ জন নারী সহিংসতার শিকার হয়েছেন। তিনি বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে সারা দেশের ৫৭টি জেলা শাখায় একযোগে কর্মসূচি পালিত হচ্ছে।

সমাবেশ থেকে দ্রুত বিচার নিশ্চিত, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটি গঠন, সাইবার সহিংসতা রোধ এবং গণপরিবহন ও গণপরিসরে নারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানানো হয়।






প্রধান সংবাদ এর আরও খবর

বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট! সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের
স্মরণে শহীদ বীরকন্যা প্রীতিলতা: আজ ৯৪তম আত্মাহুতি দিবস স্মরণে শহীদ বীরকন্যা প্রীতিলতা: আজ ৯৪তম আত্মাহুতি দিবস
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি

আর্কাইভ