শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » এনআইডির নতুন ডিজি পরিকল্পনা বিভাগের আনোয়ার পাশা
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » এনআইডির নতুন ডিজি পরিকল্পনা বিভাগের আনোয়ার পাশা
১৬২ বার পঠিত
রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এনআইডির নতুন ডিজি পরিকল্পনা বিভাগের আনোয়ার পাশা

---


নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) হিসেবে আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশাকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ছিলেন পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব।

আজ রবিবার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব নূর-এ-আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত ১৩ এপ্রিল এক প্রজ্ঞাপনের মাধ্যমে এনআইডি ডিজি এএসএম হুমায়ুন কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।



বিষয়: #



আর্কাইভ