শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি গঠন, মেয়াদ ৩০ দিন
প্রচ্ছদ » জাতীয় » জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি গঠন, মেয়াদ ৩০ দিন
১ বার পঠিত
রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি গঠন, মেয়াদ ৩০ দিন

---

নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাবে দেশে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের একটি যৌথ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব জাতীয় সংসদে পাস হয়েছে। কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিন। এই সময়ের মধ্যে কমিটিকে সুপারিশসহ প্রতিবেদন সংসদে জমা দিতে হবে।

আজ রবিবার (২৬ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের সভাপতিত্বে এ প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম। প্রস্তাবটি কণ্ঠভোটে গৃহীত হয়। তিনি বলেন, সাম্প্রতিক জ্বালানি সংকট একটি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু, যা মোকাবিলায় সরকার ও বিরোধী দলের সমন্বিত উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে সরকার ও বিরোধী দলের যৌথ উদ্যোগে এ ধরনের কমিটি গঠনের নজির খুবই বিরল। অতীতে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় রূপান্তরের সময় উভয় পক্ষের ঐকমত্য দেখা গিয়েছিল। বর্তমান উদ্যোগও তেমন একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে ২৩ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে এই কমিটি গঠনের প্রস্তাব দেন। তিনি বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে সৃষ্ট জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সব রাজনৈতিক দলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিরোধী দলের প্রস্তাব ও পরামর্শ কমিটির মাধ্যমে সরকারের কাছে পৌঁছাবে এবং তা বাস্তবসম্মত হলে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

প্রস্তাবিত কমিটির সভাপতি করা হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল মোহাম্মদ টুকুকে। সরকারি দলের অন্য সদস্যরা হলেন— জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফউদ্দিন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মইনুল ইসলাম শান্ত এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।

বিরোধী দলের পাঁচ সদস্য হলেন— ঢাকা-১২ আসনের সাইফুল আলম, ঢাকা-১৬ আসনের আব্দুল বাতেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নূরুল ইসলাম, কুমিল্লা-৪ আসনের আবুল হাসনাত এবং সিলেট-৫ আসনের মোহাম্মদ আবুল হাসান।

সংসদে এ ঘোষণার পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, জাতীয় সমস্যার সমাধানে সংসদকে কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্লেষকদের মতে, জ্বালানি সংকট মোকাবিলায় রাজনৈতিক ঐকমত্য সৃষ্টি হলে তা দ্রুত ও কার্যকর সমাধানের পথ প্রশস্ত করতে পারে। ৩০ দিনের মধ্যে কমিটির সুপারিশ দেশের জ্বালানি খাতে ভবিষ্যৎ নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

হামের উপসর্গে একদিনে ১১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ছাড়াল ২শ’ হামের উপসর্গে একদিনে ১১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ছাড়াল ২শ’
’মত প্রকাশের কারণে ধরে আনা হচ্ছে, মত-দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই’ ’মত প্রকাশের কারণে ধরে আনা হচ্ছে, মত-দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই’
’বাকস্বাধীনতা মানে কারো পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা নয়’ ’বাকস্বাধীনতা মানে কারো পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা নয়’
পদ্মা সেতুসহ ৩ মেগা প্রকল্পের দুর্নীতির তদন্ত চলছে: সংসদে সেতুমন্ত্রী পদ্মা সেতুসহ ৩ মেগা প্রকল্পের দুর্নীতির তদন্ত চলছে: সংসদে সেতুমন্ত্রী
বজ্রাঘাতে একদিনে ১৪ জনের মৃত্যু, ৭ জেলায় শোকের ছায়া বজ্রাঘাতে একদিনে ১৪ জনের মৃত্যু, ৭ জেলায় শোকের ছায়া
ইসিতে আপিল করলেন এনসিপির মনিরা শারমিন ইসিতে আপিল করলেন এনসিপির মনিরা শারমিন
মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল
এনআইডির নতুন ডিজি পরিকল্পনা বিভাগের আনোয়ার পাশা এনআইডির নতুন ডিজি পরিকল্পনা বিভাগের আনোয়ার পাশা
সেবা কার্যক্রমে নিয়োজিত বাহিনীর জ্বালানি প্রাপ্তিতে সীমাবদ্ধতা প্রত্যাহার: সংসদে প্রধানমন্ত্রী সেবা কার্যক্রমে নিয়োজিত বাহিনীর জ্বালানি প্রাপ্তিতে সীমাবদ্ধতা প্রত্যাহার: সংসদে প্রধানমন্ত্রী

আর্কাইভ