শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » সেবা কার্যক্রমে নিয়োজিত বাহিনীর জ্বালানি প্রাপ্তিতে সীমাবদ্ধতা প্রত্যাহার: সংসদে প্রধানমন্ত্রী
প্রচ্ছদ » জাতীয় » সেবা কার্যক্রমে নিয়োজিত বাহিনীর জ্বালানি প্রাপ্তিতে সীমাবদ্ধতা প্রত্যাহার: সংসদে প্রধানমন্ত্রী
১৫১ বার পঠিত
রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেবা কার্যক্রমে নিয়োজিত বাহিনীর জ্বালানি প্রাপ্তিতে সীমাবদ্ধতা প্রত্যাহার: সংসদে প্রধানমন্ত্রী

---


নিজস্ব প্রতিবেদক

জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর জন্য জ্বালানি তেলের ওপর আরোপিত সীমাবদ্ধতা বা রেশনিং তুলে নেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

আজ রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক পয়েন্ট অফ অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

সংসদে কুমিল্লায় এক কাস্টমস কর্মকর্তা হত্যাকাণ্ড এবং সাম্প্রতিক সময়ে পুলিশের টহল কমে যাওয়ার বিষয়টি উত্থাপিত হয়। এ সময় জ্বালানি তেলের সংকট ও রেশনিংকে টহল কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন সংশ্লিষ্ট সংসদ সদস্য।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, “মাননীয় সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা ইতোমধ্যে সমাধান করেছি। পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনী— যেমন পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, দুই দিন আগে নেওয়া এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট সব বিভাগে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং এর ফলে সেবামূলক কার্যক্রমে আর কোনো বিঘ্ন ঘটবে না বলে আশা করা হচ্ছে।

এর আগে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের অজুহাতে রাতে পুলিশের টহল কমে গেছে। এতে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেন, সরকারের দ্রুত পদক্ষেপের ফলে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী আগের মতো সক্রিয় থাকবে।

 



বিষয়: #



জাতীয় এর আরও খবর

মিষ্টির আসনে এলিজা এমপি হচ্ছেন, মনোনয়নপত্র বৈধ মিষ্টির আসনে এলিজা এমপি হচ্ছেন, মনোনয়নপত্র বৈধ
ইনানীতে মাটি খুঁড়তেই আগুন, ঝুঁকি এড়াতে ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ ইনানীতে মাটি খুঁড়তেই আগুন, ঝুঁকি এড়াতে ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
আশুলিয়ায় প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল, তদন্তের আশ্বাস আশুলিয়ায় প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল, তদন্তের আশ্বাস
জাপানের সঙ্গে বন্ধুত্বকে সমৃদ্ধির শক্তিতে রূপ দিতে চায় বাংলাদেশ জাপানের সঙ্গে বন্ধুত্বকে সমৃদ্ধির শক্তিতে রূপ দিতে চায় বাংলাদেশ
ফরিদগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের ফরিদগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের
মহিলা বাদ নতুন নাম ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ মহিলা বাদ নতুন নাম ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’
সচিবালয় যাচ্ছে আগারগাঁওয়ে, মন্ত্রিসভায় অনুমোদন সচিবালয় যাচ্ছে আগারগাঁওয়ে, মন্ত্রিসভায় অনুমোদন
এনআইডি সার্ভার আপডেট, বন্ধ অনলাইন সেবা এনআইডি সার্ভার আপডেট, বন্ধ অনলাইন সেবা
ইশরাকের অস্ত্র প্রদর্শন, তদন্ত করছে পুলিশ ইশরাকের অস্ত্র প্রদর্শন, তদন্ত করছে পুলিশ
‘আমাদের হাতটা আবার বাঁধবেন না। ক্ষতি আপনারই হবে’: মতিউর রহমান চৌধুরী ‘আমাদের হাতটা আবার বাঁধবেন না। ক্ষতি আপনারই হবে’: মতিউর রহমান চৌধুরী

আর্কাইভ