মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » কাতারে আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র
কাতারে আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র
![]()
কাতারের রাজধানী দোহায় স্থানীয় সময় আজ মঙ্গলবার (৩০ জুন) ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্তিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো।
ট্রাম্পের দাবি, তেহরানের অনুরোধের পরেই আলোচনায় বসতে রাজি হয়েছে ওয়াশিংটন।
এদিকে, ট্রাম্পের এই ঘোষণার কয়েক ঘণ্টা আগেই এমন কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছিল ইরান, যা দুই দেশের বক্তব্যে নতুন ধোঁয়াশা তৈরি করেছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বড় হাতের অক্ষরে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরান একটি বৈঠকের অনুরোধ করেছে। আগামীকাল দোহায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।
ট্রাম্পের এ বক্তব্যের আগে অবশ্য সম্পূর্ণ ভিন্ন অবস্থান জানায় তেহরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী সংবাদমাধ্যমকে বলেন, চলতি সপ্তাহে কাতারে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানের ‘টেকনিক্যাল টিমের’ কোনো বৈঠকের পরিকল্পনা নেই।
এ কারণে সম্ভাব্য বৈঠক নিয়ে ওয়াশিংটন ও তেহরানের বক্তব্যে স্পষ্ট অসঙ্গতি দেখা দিয়েছে। একদিকে ট্রাম্প বৈঠককে নিশ্চিত বলে দাবি করছেন, অন্যদিকে ইরান তা সরাসরি অস্বীকার করছে।
দুই দেশের পরস্পরবিরোধী অবস্থানের ফলে দোহায় সম্ভাব্য এই বৈঠক আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
এদিকে, কাতারে অবরুদ্ধ থাকা ১২ বিলিয়ন বা ১২০০ কোটি ডলারের মধ্যে ছয় বিলিয়ন অর্থাৎ ৬০০ কোটি ডলারের সম্পদ ছেড়ে দেওয়া হবে বলে দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে, তেল ও পেট্রোকেমিক্যালের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে মার্কিন কর্মকর্তাদের বরাতে অ্যাক্সিওস জানায়, টানা ৩ দিনের উত্তেজনার পর হামলা বন্ধ ও হরমুজ প্রণালি ইস্যুতে আলোচনায় রাজি হয়েছে ইরান-যুক্তরাষ্ট্র।





‘হরমুজ থেকে মাইন অপসারণের কাজ শুধু ইরানই করতে পারবে’
ভেনেজুয়েলায় ভূমিকম্প: বেড়েই চলেছে নিহতের সংখ্যা, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!
চীন সফরে ঋণের আশ্বাস ও বিনিয়োগের প্রতিশ্রুতি মিলেছে কিনা স্পষ্ট করুন: সংসদে রুমিন ফারহানা
মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জেরে ফের বাড়ল তেলের দাম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
বাংলাদেশের পর এবার ভারত সীমান্তে ভূমিকম্পের আঘাত
হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান
যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান লেবাননের
আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযান, নিহত ২৯ 
