মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ‘হরমুজ থেকে মাইন অপসারণের কাজ শুধু ইরানই করতে পারবে’
‘হরমুজ থেকে মাইন অপসারণের কাজ শুধু ইরানই করতে পারবে’
![]()
ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী হরমুজ প্রণালিতে মাইন অপসারণের কাজ শুধু ইরানই করতে পারবে। এ কাজে অন্য কোনো দেশকে অংশ নিতে দেওয়া হবে না। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এক মন্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
ম্যাক্রোঁ জানিয়েছিলেন, সমুদ্রপথ নিরাপদ রাখতে হরমুজ প্রণালিতে মাইন অপসারণে তারা তাদের অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে রোববার (২৮ জুন) ইসলামাবাদ সমঝোতা স্মারক অনুযায়ী গারিবাবাদি ওমানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন।
এদিকে, কাতারের রাজধানী দোহায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক হওয়ার তথ্য নাকচ করেছে ইরান। তবে কাতারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের প্রশ্নে নিজেদের অবস্থানেও অনড় থাকার কথা জানিয়েছে দেশটি।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের রাজধানী দোহায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো কারিগরি বৈঠক হবে— এমন তথ্য নিশ্চিত করেনি ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো কারিগরি বৈঠকের সূচি নির্ধারণ করা হয়নি।





লোহিত সাগরে হুতিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত
কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০
কলম্বিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা দেড় শতাধিক
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় নিহত ৭
হরমুজ নিয়ে শিগগিরই চুক্তির আশ্বাস
কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১৭
ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র 
