মঙ্গলবার ● ৩০ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » অর্থনীতি » ১ তারিখে শুরু হচ্ছে না বাণিজ্যমেলা
১ তারিখে শুরু হচ্ছে না বাণিজ্যমেলা
![]()
নিজস্ব প্রতিবেদক
পয়েলা জানুয়ারি শুরু হচ্ছে না ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইপিবির উপপরিচালক মো. রফিকুল ইসলামের সই করা এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ৩ জানুয়ারি পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
চিঠিতে আরো বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমতাবস্থায় ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান ১ জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি শনিবার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চিঠিকে আরও বলা হয়েছে, ইতোমধ্যে প্রেরিত আমন্ত্রণপত্র ওইদিন প্রযোজ্য থাকবে।





আবারও কমলো স্বর্ণের দাম
নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি
একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম
একনেকে আট প্রকল্প অনুমোদন
উর্ধ্বমুখী সোনা ও রুপার দাম
আবারও স্বর্ণের দাম উর্ধ্বমুখী
রাজস্ব আহরণে মাইলস্টোন স্পর্শ, নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের উৎসে কর হ্রাস
বাজেট বাস্তবায়নে আত্মবিশ্বাসী সরকার: মূল্যস্ফীতি, বিনিয়োগ ও সংস্কারে জোর
অর্থনীতি পুনর্গঠনে ব্যয়সংকোচন ও সামাজিক সুরক্ষায় বিশেষ গুরুত্ব
রাজস্ব আদায়ের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা 
