সোমবার ● ২ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » অর্থনীতি » ৩৩ বিলিয়ন ডলার ছাড়ালো দেশের রিজার্ভ
৩৩ বিলিয়ন ডলার ছাড়ালো দেশের রিজার্ভ
![]()
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ২৫ বিলিয়ন ডলারে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
আর আইএমএফের নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভ দাঁড়ায় ২৮ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।
এর আগে গত ১৫ জানুয়ারি দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ৩২ বিলিয়ন ডলার। আর আইএমএফের নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতি মতে রিজার্ভ ছিল প্রায় ২৮ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার।
তার আগে ৮ জানুয়ারি রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ৪৪ বিলিয়ন ডলার আর বিপিএম-৬ পদ্ধতি মতে রিজার্ভ ছিল প্রায় ২৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। তবে আকুর দায় (১.৫৩ বিলিয়ন) পরিশোধের পর তা কমতে থাকে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, দেশের রিজার্ভ এখন প্রায় ৩৩ দশমিক ২৫ বিলিয়ন ডলার। আর বিপিএম-৬ হিসাব পদ্ধতি মতে বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ২৮ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে।





২৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা
প্রান্তিক জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ, মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা
গাজীপুর ও সাভারের শ্রমিক আন্দোলনে নতুন করে উত্তেজনা: ৩১ কারখানা বন্ধ, নিরাপত্তা জোরদার
মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের পথে মালিকপক্ষ, কাল বসছে মজুরি বোর্ড
দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে
আবারও কমলো স্বর্ণের দাম
নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি
একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম
একনেকে আট প্রকল্প অনুমোদন 
