রবিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » বিদেশিদের কাছে বুধবার ভোটের প্রস্তুতি তুলে ধরবে ইসি
বিদেশিদের কাছে বুধবার ভোটের প্রস্তুতি তুলে ধরবে ইসি
নিজস্ব প্রতিবেদক
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের সামনে সার্বিক প্রস্তুতি তুলে ধরবে নির্বাচন কমিশন (ইসি)। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণ পদ্ধতি ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের অবহিত করতে একটি ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
তিনি জানান, আগামী ১১ ফেব্রুয়ারি সকাল ১১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন কমিশনের উদ্যোগে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকরা অংশ নেবেন।
এদিকে, ইসি সচিব আখতার আহমেদ জানান, এবারের নির্বাচনে বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষক মিলিয়ে প্রায় ৫০০ জন ভোট পর্যবেক্ষণে অংশ নেবেন। তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও তথ্য সরবরাহে কমিশন প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নেওয়া বিভিন্ন উদ্যোগ আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরাই এই ব্রিফিংয়ের মূল উদ্দেশ্য।





ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি 
