শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ২৯৭ আসনে ভোটের হার ৫৯ শতাংশ: ইসি সচিব
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ২৯৭ আসনে ভোটের হার ৫৯ শতাংশ: ইসি সচিব
২১৫ বার পঠিত
শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২৯৭ আসনে ভোটের হার ৫৯ শতাংশ: ইসি সচিব

# বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬

# গণভোটে প্রদানের হার ৬০.২৬ শতাংশ

---

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ২৯৭ আসনে ভোটের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। আর একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, মোট ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে আদালতের নির্দেশে চট্টগ্রামের দুটি আসনের ফলাফল স্থগিত থাকায় ২৯৭টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। “চট্টগ্রামের দুটি আসনের ফলাফল আদালতের নির্দেশ অনুযায়ী বলছি না,” যোগ করেন তিনি।

দলভিত্তিক ফলাফল

ঘোষিত ফলাফলে দেখা যায়, বড় ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি পেয়েছে ২০৯টি আসন। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন।

এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। অন্যান্য দলের মধ্যে— বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণ অধিকার পরিষদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি, গণসংহতি আন্দোলন পেয়েছে ১টি আসন। এ ছাড়া সাতজন স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন আসনে জয়লাভ করেছেন।

গণভোটে ‘হ্যাঁ’ এগিয়ে

ইসির তথ্য অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখের বেশি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখের বেশি। শতাংশের হিসাবে গণভোটে ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ, যা সংসদ নির্বাচনের ভোটের হারের চেয়ে কিছুটা বেশি।

ইসি সচিব বলেন, কমিশনের কাছে যে তথ্য রয়েছে, তা রিটার্নিং কর্মকর্তাদের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। স্থগিত দুই আসনের বিষয়ে আদালতের নির্দেশনা না আসা পর্যন্ত ফল ঘোষণা করা হবে না।






ইসি ও নির্বাচন এর আরও খবর

ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব! নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি

আর্কাইভ