শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ১২ ফেব্রুয়ারি যানবাহন চলাচলে বিধিনিষেধ
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ১২ ফেব্রুয়ারি যানবাহন চলাচলে বিধিনিষেধ
১৭৯ বার পঠিত
রবিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১২ ফেব্রুয়ারি যানবাহন চলাচলে বিধিনিষেধ

---

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণকে কেন্দ্র করে আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে নির্দিষ্ট কিছু যানবাহন চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের এক পত্রের পরিপ্রেক্ষিতে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।

এছাড়া নির্বাচনকে ঘিরে মোটরসাইকেল চলাচলের ওপর আরও দীর্ঘ সময়ের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।তবে জরুরি ও বিশেষ প্রয়োজনে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। পাশাপাশি ঔষধ, স্বাস্থ্য ও চিকিৎসাসামগ্রী পরিবহনকারী এবং সংবাদপত্র বহনকারী যানবাহন চলাচল করতে পারবে।

আত্মীয়স্বজনকে বিমানবন্দর থেকে আনা-নেওয়ার ক্ষেত্রেও শর্তসাপেক্ষে যানবাহন চলাচলের অনুমতি থাকবে। এক্ষেত্রে টিকিট বা উপযুক্ত প্রমাণ প্রদর্শন করতে হবে। দূরপাল্লার যাত্রী পরিবহন কিংবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের ক্ষেত্রেও শিথিলতা প্রযোজ্য হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টরা নির্দিষ্ট শর্তে একটি করে যানবাহন ব্যবহার করতে পারবেন। এসব যানবাহনের জন্য রিটার্নিং অফিসারের অনুমোদন এবং নির্ধারিত স্টিকার প্রদর্শন বাধ্যতামূলক।

সাংবাদিক, পর্যবেক্ষক ও জরুরি কাজে ব্যবহৃত মোটরসাইকেলও নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে।

এছাড়া টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি এবং তাদের লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

জাতীয় মহাসড়ক, বন্দর সংযোগ সড়ক এবং আন্তঃজেলা বা মহানগরী প্রবেশ ও বহির্গমনের গুরুত্বপূর্ণ সড়কে প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিল বা কার্যকর করার ক্ষমতা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে।






ইসি ও নির্বাচন এর আরও খবর

ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব! নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি

আর্কাইভ