শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » বাংলাদেশের নির্বাচনের ফলাফল নিয়ে বৈশ্বিক গণমাধ্যম
প্রচ্ছদ » আন্তর্জাতিক » বাংলাদেশের নির্বাচনের ফলাফল নিয়ে বৈশ্বিক গণমাধ্যম
১৮৬ বার পঠিত
শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের নির্বাচনের ফলাফল নিয়ে বৈশ্বিক গণমাধ্যম

---

আন্তর্জাতিক ডেস্ক

গতকাল বৃহস্পতিবার( ১২ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম। এখন পর্যন্ত সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়নি, তবে বেসরকারি ফলাফল বলছে যে সদ্য শেষ হওয়া ভোটে বিএনপির ২ শতাধিক আসনের জয়ী হয়ে নিরঙ্কুশ বিজয়ের ইঙ্গিত স্পষ্ট।

এদিকে, ইতোমধ্যে এই নির্বাচনের ফলাফল নিয়ে বৈশি^ক গণমাধ্যমে চলছে আলোচনা- সমালোচনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনের শিরোনামে বলেছে, ‘তারেক রহমানের নেতৃৎ‌বাধীন বিএনপি বাংলাদেশে বিশাল জয়ের দিকে এগিয়ে, স্বীকার করল জামায়াত’।

প্রতিবেদনে বলা হয়েছে, “২০২৪ সালের অভ্যুত্থানের পর প্রথম নির্বাচনে ভূমিধস বিজয় অর্জনের মাধ্যমে ঢাকায় ঐতিহাসিক প্রত্যাবর্তনের পথে  বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি (বিএনপি)।”

ভারতীয় বার্তাসংস্থা এএনআই তাদের প্রতিবেদনের শিরোনামে বলেছে, ‘বাংলাদেশের নির্বাচন : ভোট গণনা চলছে, জনমত তারেক রহমানের নেতৃত্বের পক্ষে’।

ভারতের জাতীয় দৈনিক দ্য হিন্দু তাদের শিরোনামে বলেছে, “২০ বছর পর বিএনপিকে জয়ের পথে নেৃতত্ব দিলেন তারেক রহমান।’

পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদ চ্যানেল জিও নিউজ তাদের প্রতিবেদনের শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতল বিএনপি।’ আরেক প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে, ‘বিএনপির বিজয়ের পর (নতুন সরকারের অধীনে) বাংলাদেশের সঙ্গে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক চায় পাকিস্তান।’

পাকিস্তানের জাতীয় দৈনি ডন তাদের প্রতিবেদনের শিরোনামে লিখেছে, ‘নির্বাচনে বড় বিজয় পেল বিএনপি, স্থিতিশীলতা রক্ষর প্রতিশ্রুতি’।

ত্রয়োদশ নির্বাচনে বিএনপির বিজয়কে তাদের ওয়েবসাইটে প্রধান সংবাদ (লিড নিউজ) করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সেই প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে, ‘জেন-জি উত্থানের পর প্রথম নির্বাচনে ভূমিধস বিজয় পেলো বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি।’

বাংলাদেশের নির্বাচনের ফলাফলকে নিজেদের লিড নিউজ করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সও। সেই প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির জয়, প্রাক্তন শাসকদের পুত্র প্রধানমন্ত্রী হতে চলেছেন।’

যুক্তরাজ্যের জাতীয় দৈনিক দ্য গার্ডিয়ানও নিজেদের ওয়েবসাইটে বাংলাদেশের নির্বাচনের ফলাফলকে প্রধান সংবাদ করেছে। সেই সংবাদের শিরোনামে বলা হয়েছে, ‘হাসিনাকে ছুড়ে ফেলার পর প্রথম নির্বাচনে ঐতিহাসিক জয় পেলো বিএনপি।’

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের প্রতিবেদনের শিরোনামে বলেছে, ‘জেন-জি উত্থানের পর প্রথম নির্বাচনে বড় জয় পেলো বিএনপি।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের প্রতিবেদনের শিরোনামে বলেছে, ‘নির্বাচনে বিজয় দাবি করছে বিএনপি, জামায়াত ভোট গণনায় সন্তুষ্ট নয়।’






আন্তর্জাতিক এর আরও খবর

কাতারে আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র কাতারে আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র
‘হরমুজ থেকে মাইন অপসারণের কাজ শুধু ইরানই করতে পারবে’ ‘হরমুজ থেকে মাইন অপসারণের কাজ শুধু ইরানই করতে পারবে’
ভেনেজুয়েলায় ভূমিকম্প: বেড়েই চলেছে নিহতের সংখ্যা, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য! ভেনেজুয়েলায় ভূমিকম্প: বেড়েই চলেছে নিহতের সংখ্যা, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!
চীন সফরে ঋণের আশ্বাস ও বিনিয়োগের প্রতিশ্রুতি মিলেছে কিনা স্পষ্ট করুন: সংসদে রুমিন ফারহানা চীন সফরে ঋণের আশ্বাস ও বিনিয়োগের প্রতিশ্রুতি মিলেছে কিনা স্পষ্ট করুন: সংসদে রুমিন ফারহানা
মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জেরে ফের বাড়ল তেলের দাম মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জেরে ফের বাড়ল তেলের দাম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০ ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
বাংলাদেশের পর এবার ভারত সীমান্তে ভূমিকম্পের আঘাত বাংলাদেশের পর এবার ভারত সীমান্তে ভূমিকম্পের আঘাত
হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান
যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান লেবাননের যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান লেবাননের
আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযান, নিহত ২৯ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযান, নিহত ২৯

আর্কাইভ