শিরোনাম:
ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

Connecting...
Syncing...
Swadeshvumi
বুধবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ঢাকার ঝুঁকিপূর্ণ ৩৭ কেন্দ্রে বাড়তি নজরদারি
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ঢাকার ঝুঁকিপূর্ণ ৩৭ কেন্দ্রে বাড়তি নজরদারি
২৬ বার পঠিত
বুধবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকার ঝুঁকিপূর্ণ ৩৭ কেন্দ্রে বাড়তি নজরদারি

---

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ৩৭টি ভোটকেন্দ্রে বাড়তি নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। থানা থেকে দূরত্ব, সরু রাস্তা, ভোটার সংখ্যা ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এসব কেন্দ্রকে বিশেষভাবে চিহ্নিত করেছে।

ঢাকার বাড্ডা থানার আওতাধীন বেরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি থানা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত। নির্বাচনের দিন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সেখানে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর পৌঁছানো কঠিন হতে পারে। এ কারণে ওই কেন্দ্রসহ আরও ৩৬টি কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডিএমপি ও নির্বাচন কমিশনের তথ্যমতে, সারা দেশের ভোটকেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ ও সাধারণ— এই দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। তবে ঢাকার এই ৩৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্রের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ বিবেচনায় নেওয়া হয়েছে। এসব কেন্দ্রে প্রায় দ্বিগুণ সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এসব কেন্দ্রে একজন অস্ত্রসহ উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে সাতজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, সাধারণ গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্রে একজন এসআইসহ চারজন পুলিশ সদস্য দায়িত্বে থাকবেন।

ডিএমপির হিসাবে, ঢাকা মহানগর এলাকায় ১ হাজার ৯৭টি ভেন্যুতে মোট ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ১ হাজার ৫১৬টি এবং সাধারণ কেন্দ্র রয়েছে ৫২৫টি। এসব কেন্দ্রের নিরাপত্তায় প্রায় ২৬ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। এ ছাড়া ডিএমপিতে চারটি কন্ট্রোল রুম ও আটটি সাব-কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখানে শীর্ষ কর্মকর্তারা সার্বক্ষণিক নজরদারি করবেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, থানা থেকে দূরবর্তী ও যোগাযোগব্যবস্থা জটিল— এমন ৩৭টি কেন্দ্রকে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। নগরবাসী যেন নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

যেসব ৩৭ ভোটকেন্দ্রে থাকবে বাড়তি নজরদারি

গুলশান বিভাগ (১২টি):

জয় অ্যান্ড হোপ স্কুল, সাঁতারকুল, বাড্ডা

মনপুরা কলেজ, সাঁতারকুল

সাঁতারকুল স্কুল অ্যান্ড কলেজ

সাঁতারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়

দ্বীন মোহাম্মদ বালিকা দাখিল মাদ্রাসা

বেরাইদ মুসলিম হাইস্কুল

বেরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়

শতদল হাইস্কুল

এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ

তলনা রুহল আমিন খান উচ্চবিদ্যালয়, খিলক্ষেত

বরুয়া আলাউদ্দিন দেওয়ান উচ্চবিদ্যালয়

পাতিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

ওয়ারী বিভাগ (২টি):

ডেমরা দ্বীৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

ঠুলঠুলিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা

মতিঝিল বিভাগ (২টি):

দাসেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়

বালুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়

রমনা বিভাগ (২টি):

বছিলা উচ্চবিদ্যালয়

বছিলা পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়

তেজগাঁও বিভাগ (৩টি):

জাফরাবাদ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়

আলহাজ্ব আব্দুল হাসেম খান ইউসেপ টেকনিক্যাল স্কুল

রায়েরবাজার কমিউনিটি সেন্টার

লালবাগ বিভাগ (৬টি):

ছোট কাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

কামরাঙ্গীরচর আলোকিত প্রি–ক্যাডেট স্কুল

মহানগর পাবলিক স্কুল

রহমত আলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়

ছিদ্দিক মিয়া প্রাথমিক বিদ্যালয়

কাশেম নাদিয়া জুনিয়র হাইস্কুল

ডিএমপি সূত্র অনুযায়ী, বাকি কেন্দ্রগুলো মিরপুর বিভাগের আওতাভুক্ত।






আর্কাইভ