বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » নির্বাচন-গণভোট একই দিন: প্রতিক্রিয়া জানাতে জামায়াতের সংবাদ সম্মেলন
নির্বাচন-গণভোট একই দিন: প্রতিক্রিয়া জানাতে জামায়াতের সংবাদ সম্মেলন
জ্যেষ্ঠ প্রতিবেদক
![]()
জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে বিকেল ৪টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
এর আগে দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারি প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না।
উল্লেখ্য, জায়ামাতে ইসলামীসহ যুগপৎ আন্দোলনের শরিক ৮টি রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগে এই নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বেশকিছু দিন ধরে রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছিল। সর্বশেষ গতকাল (১২ নভেম্বর) দুপুরে মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আট দলের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।
এর মধ্যে ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে ৮ দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তিসহ দেশব্যাপী রাজপথে অবস্থান, ১৪ নভেম্বর (শুক্রবার) ৫ দফা দাবিতে দেশব্যাপী জেলা বা মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল এবং ১৬ নভেম্বর (রোববার) আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
বৈঠক শেষে আল-ফালাহ মিলনায়তনে দুপুর ১২টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর পূর্বে জনগণের দাবি মেনে নেওয়া না হলে সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়, যমুনার সামনে, অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে।





আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর
৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ
সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
সিঙ্গাপুরসহ ৩ দেশে শুরু হচ্ছে ইসির এনআইডি কার্যক্রম
এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ইসির নতুন উদ্যোগ
প্রায় ৬ হাজার যুক্তরাষ্ট্র প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি
ইসি পাবে ৪ হাজার ৪০১ কোটি টাকা
স্থানীয় সরকার ভোটে সহিংসতা ঠেকানোই ইসির বড় চ্যালেঞ্জ
এনআইডি সংক্রান্ত অনিয়ম বন্ধে ইসি ভবনের আশপাশের অবৈধ দোকান উচ্ছেদ
স্থানীয় সরকার নির্বাচন সংঘাতহীন দলগুলোর সহায়তা চাই: সিইসি 
