শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
১০৮ বার পঠিত
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব

---

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, বিএনপি ও সমমনা দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে দুজনই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ইসি সচিব জানান, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটার হিসেবে ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেবেন। চট্টগ্রাম-৪ আসনটি শূন্য থাকায় মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন। ভোটারসংখ্যা অনুযায়ী ৩৪৯টি ব্যালট পেপার প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনের কথা বিবেচনায় কয়েকটি অতিরিক্ত ব্যালট রাখা হবে।

ব্যালট পেপার হবে সাদা রঙের ওপর কালো মুদ্রণে। প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী সাজানো থাকবে। সংসদ সদস্যরা ব্যালট গ্রহণের সময় নির্ধারিত স্থানে স্বাক্ষর করে পছন্দের প্রার্থীর নামের পাশে স্বাক্ষর দিয়ে ব্যালট বাক্সে তা জমা দেবেন।

ভোটের দিন ইসি সচিবসহ ২০ কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তার সহায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা সংসদ কক্ষে ভোটগ্রহণ পরিচালনায় দাপ্তরিক সহায়তা দেবেন। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার পর ব্যালট গণনা করা হবে। কতটি ভোট পড়েছে, বৈধ ও বাতিল ভোট এবং অব্যবহৃত ব্যালটের হিসাব প্রকাশের পর বেশি ভোট পাওয়া প্রার্থীকে নির্বাচনী কর্তা প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করবেন। পরে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

ইসি সচিব বলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর রাষ্ট্রপতি পদ শূন্য হয়। পরে ৬ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। একক প্রার্থী না থাকায় ১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হতে যাচ্ছে।



বিষয়: #



ইসি ও নির্বাচন এর আরও খবর

ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব! নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি

আর্কাইভ