বুধবার ● ১৯ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » ড্রাফট » ফরিদপুরে একই দিনে দুই শিবিরের পৃথক আয়োজন
ফরিদপুরে একই দিনে দুই শিবিরের পৃথক আয়োজন
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পৃথক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুর ও বিকেলে দলের দুই পক্ষ আলাদাভাবে শোভাযাত্রা ও সমাবেশ করে।
ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের অনুসারীরা পৃথকভাবে এসব কর্মসূচি পালন করেন।
দলীয় সূত্রে জানা গেছে, সবাইকে নিয়ে যৌথভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও অতিথি নির্বাচন নিয়ে মতবিরোধের কারণে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন বলেন, তিনি সদস্যসচিব শাহরিয়ার হোসেনকে নিয়ে একসঙ্গে অনুষ্ঠান করার প্রস্তাব দিয়েছিলেন। পরে চৌধুরী নায়াব ইউসুফের পাশাপাশি শামা ওবায়েদকেও অতিথি করার প্রস্তাব দেওয়া হয়। তবে শামা ওবায়েদ ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নন—এ কারণে সেই প্রস্তাবে সম্মতি দেওয়া হয়নি বলে জানান তিনি।
অন্যদিকে শাহরিয়ার হোসেন বলেন, অতিথি নির্বাচন নিয়ে মতৈক্য না হওয়ায় যৌথভাবে অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তাঁদের পক্ষ থেকে সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফকে নিয়ে কর্মসূচি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান তিনি।
চৌধুরী নায়াব ইউসুফের অনুসারীরা দুপুর ১২টার দিকে শহরের ব্রহ্মসমাজ সড়ক থেকে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি ফরিদপুর জেনারেল হাসপাতালের মোড়, ফরিদপুর প্রেসক্লাব ও মুজিব সড়ক হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহরিয়ার হোসেন।
শোভাযাত্রার ব্যানারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের ছবি ছিল। পাশাপাশি চৌধুরী নায়াব ইউসুফ, তাঁর বাবা চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলামের ছবিও ছিল।
পরে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অন্য পক্ষও পৃথক কর্মসূচি পালন করেছে।
/ মৌলি মল্লিক






সাতক্ষীরায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ
কামরাঙ্গীরচরে রহস্যজনক দুই হাত উদ্ধার
নাফ নদ থেকে ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
শেয়ার কেলেঙ্কারির মামলা সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট শিগগির দেবে দুদক
ক্রিকেটার সাকিব আল হোসেনের বাসভবনে হামলা
সংসদে তোপের মুখে শিক্ষামন্ত্রী, পরে দুঃখ প্রকাশ
তিন মন্ত্রী অনুপস্থিত, মাঝপথে প্রশ্নোত্তর পর্ব স্থগিত
পর্যবেক্ষকদের সুপারিশ পর্যালোচনা করে নির্বাচন ব্যবস্থা সংস্কার করবে ইসি 
