শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ১০ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » ড্রাফট » সাতক্ষীরায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ
প্রচ্ছদ » ড্রাফট » সাতক্ষীরায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ
২০ বার পঠিত
সোমবার ● ১০ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাতক্ষীরায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরা জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন আহ্বায়ক কমিটি নিয়ে দলটির স্থানীয় নেতাকর্মীদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। নতুন কমিটিকেঅস্বচ্ছএকপেশেআখ্যা দিয়ে তা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন তাঁরা। একই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে কমিটি পরিবর্তন না হলে বিভিন্ন সাংগঠনিক পদ থেকে গণপদত্যাগের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়ের একটি হোটেলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন অসন্তুষ্ট নেতাকর্মীরা। একই স্থানে সন্ধ্যায় পৃথক কর্মসূচিতে জেলা কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা দেয় দলটির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির জেলা শাখাও।

রোববার আগামী ছয় মাসের জন্য ১৫ সদস্যের সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করে এনসিপি। এতে অধ্যক্ষ মো. আখতারুজ্জামানকে আহ্বায়ক, মো. কামরুজ্জামানকে সদস্যসচিব এবং আক্তারুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

অসন্তুষ্ট নেতাকর্মীদের অভিযোগ, সাতক্ষীরায় দীর্ঘদিন সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি না থাকলেও তাঁরা বিভিন্ন কর্মসূচি সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। কিন্তু নতুন কমিটিতে মাঠপর্যায়ে দীর্ঘদিন কাজ করা অনেক নেতাকর্মীকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। তাঁদের দাবি, এই প্রতিবাদ কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়; বরং প্রশ্নবিদ্ধ সাংগঠনিক প্রক্রিয়ার বিরুদ্ধে।

নতুন কমিটির সদস্যসচিব কামরুজ্জামান বলেন, ৭২ ঘণ্টার মধ্যে কমিটি পরিবর্তন না হলে তিনি তাঁর বিভিন্ন সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করবেন। তাঁর দাবি, ছাত্রশক্তি, শ্রমিকশক্তিসহ বিভিন্ন সাংগঠনিক কাঠামোর অনেক নেতাকর্মী তাঁদের সঙ্গে রয়েছেন এবং কমিটি পরিবর্তন না হলে তাঁদের একটি বড় অংশ দলীয় কার্যক্রম থেকে সরে যেতে পারেন।

জাতীয় ছাত্রশক্তির জেলা শাখার সদস্যসচিব বখতিয়ার হোসেনও নতুন কমিটিকেএকপেশেপকেট কমিটিহিসেবে উল্লেখ করে তা পরিবর্তনের দাবি জানান।

তবে অভিযোগের বিষয়ে জেলা এনসিপির আহ্বায়ক অধ্যক্ষ মো. আখতারুজ্জামান বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ধারাবাহিকভাবে সক্রিয় ব্যক্তিদের মূল্যায়ন করেই কমিটি অনুমোদন দিয়েছে। কমিটি নিয়ে যাঁদের অভিযোগ, বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্ব দেখবে বলে জানান তিনি।

/ মৌলি মল্লিক

 

সাতক্ষীরায় এনসিপির জেলা কমিটি নিয়ে ক্ষোভ, ৭২ ঘণ্টার আলটিমেটাম                           -ছবি সংগৃহিত






আর্কাইভ