শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » ড্রাফট » শেয়ার কেলেঙ্কারির মামলা সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট শিগগির দেবে দুদক
প্রচ্ছদ » ড্রাফট » শেয়ার কেলেঙ্কারির মামলা সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট শিগগির দেবে দুদক
২ বার পঠিত
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেয়ার কেলেঙ্কারির মামলা সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট শিগগির দেবে দুদক

 দুদক এবং সাকিব আল হাসান                                                                     - ছবি সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

 প্রতারণা কারসাজির মাধ্যমে শেয়ারবাজার থেকে প্রায় ২৫৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিখ্যাত ক্রিকেটার বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত শেষ হয়েছে। শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করা হবে। গত বছর ১৭ জুন মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক) অপর ১৪ আসামি হলেন-সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের ওরফে হিরু, হিরুর স্ত্রী কাজী সাদিয়া হাসান, হিরুর বাবা আবুল কালাম মাদবর, বোন কণিকা আফরোজ, দুই ভাই মোহাম্মদ বাশার সাজেদ মাদবর, আলেয়া বেগম, নিকটাত্বীয় কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির তানভির নিজাম। মামলাটি দায়ের করেছিলেন দুদকের সহকারি পরিচালক সাজ্জাদ হোসেন।

 আজ আগস্ট বৃহস্পতিবার দুদকের মুখপাত্র উপপরিচালক (প্রতিরোধ) আকতারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘মামলাটির তদন্ত শেষ হয়েছে। বর্তমানে কমিশন নেই। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত হবে।

 গত বছর দায়ের করা ওই মামলায় সাকিব আল হাসান কারসাজির মাধ্যমে কোটি ৯৫ লাখ হাজার ৯১৫ টাকা আত্মসাৎ করেছেন বলে উল্লেখ করা হয়েছে। অন্যতম আসামি হিরুকে বলা হয়েছে বাংলাদেশের পুঁজিবাজারের গ্যাম্বলার (কারসাজিকারক) হিরুর স্ত্রী সাদিয়ার সহায়তায় হিরু অন্তত ২৯ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ১৮৫ টাকার উৎস গোপনের অভিপ্রায়ে বিভিন্ন খাতে স্থানান্তর করেছেন এবং হিরুর নিজের ১৭টি ব্যাংক অ্যাকাউন্টে ৫৪২ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৯৮২ টাকার সন্দেহজন লেনদেন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

 মামলায় বলা হয় আবুল খায়ের ওরফে হিরু গ্যাম্বলার হিসেবে শেয়ারবাজারে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করেছেন। এই কারসাজির অংশ হিসেবে সাকিব আল হাসান প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড এবং সোনালী পেপারস লিমিটেডের শেয়ারে বিনিয়োগের মাধ্যমে ম্যানিপুলেশনে সরাসরি যুক্ত হন। সাকিব শুধু বিনিয়োগকারী ছিলেন না, বরং কেলেঙ্কারিতে সক্রিয় অংশীদার ছিলেন।

 / মৌলি মল্লিক 






আর্কাইভ