শিরোনাম:
ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ৯ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » ড্রাফট » কামরাঙ্গীরচরে রহস্যজনক দুই হাত উদ্ধার
প্রচ্ছদ » ড্রাফট » কামরাঙ্গীরচরে রহস্যজনক দুই হাত উদ্ধার
১২ বার পঠিত
রবিবার ● ৯ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কামরাঙ্গীরচরে রহস্যজনক দুই হাত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরে বেড়িবাঁধের ঢাল থেকে দুটি বিচ্ছিন্ন ও পচন ধরা মানুষের হাত উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া হাত দুটি একই ব্যক্তির কি না, তা নিশ্চিত হতে এবং ওই ব্যক্তির লিঙ্গ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় কামরাঙ্গীরচর থানার ৫৭ নম্বর ওয়ার্ডের শহীদনগর বউবাজার এলাকার বিপরীত পাশে বাবুবাজার-গাবতলীগামী বেড়িবাঁধের পশ্চিম ঢাল থেকে হাত দুটি উদ্ধার করা হয়।

কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) ব্রজ কিশোর পাল জানান, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে একটি ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে বেড়িবাঁধের ঢালে একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগটির পাশেই দুটি বিচ্ছিন্ন ও পচন ধরা মানুষের হাত পড়ে ছিল।

পুলিশের এই কর্মকর্তা জানান, প্লাস্টিকের ব্যাগটির গায়ে ‘ডিএমসিএইচ ২০২৪–২৫ অর্থবছর’ লেখা রয়েছে। বিষয়টি তদন্তের স্বার্থে ব্যাগটিসহ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।

উদ্ধার হওয়া হাত দুটি বর্তমানে শনাক্তের জন্য পরীক্ষা-নিরীক্ষার আওতায় রয়েছে। একটি হাতে পাঁচটি আঙুলই অক্ষত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে দীর্ঘ সময় পড়ে থাকার কারণে হাত দুটি কাদামাখা, অর্ধগলিত ও পোকা ধরা অবস্থায় ছিল।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হাত দুটি একই ব্যক্তির কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া হাতগুলো কোনো পুরুষ নাকি নারীর—সেটিও প্রাথমিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এ কারণে পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করতে আজ রোববার দুপুরে হাত দুটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া হাত দুটি কীভাবে সেখানে এল এবং এর সঙ্গে কোনো অপরাধের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি নিখোঁজ কোনো ব্যক্তির সঙ্গে হাতগুলোর সম্পর্ক রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রাখা হয়েছে।

/ মৌলি মল্লিক

---






আর্কাইভ