শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ১০ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায় জামায়াত
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায় জামায়াত
১১৫ বার পঠিত
সোমবার ● ১০ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায় জামায়াত

---

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়ে গণতান্ত্রিক ধারার সুস্থ চর্চা ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হলে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হয়। তাই এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে সংসদে ভোটের পরিবেশ তৈরি করতে চায় তারা।

সোমবার (১০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হলে গণতান্ত্রিক চর্চা থাকে না। আমরা গণতান্ত্রিক ধারার সুস্থ চর্চা ফিরিয়ে আনতে চাই।’

বিএনপির ভূমিকার সমালোচনা করে হামিদুর রহমান আযাদ বলেন, রাষ্ট্র ও জনগণের সঙ্গে দলটির যে ‘দ্বিচারিতা’ রয়েছে, তা জনগণের সামনে তুলে ধরতে চান তারা।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গণভোট বাস্তবায়ন করা হলে গণতন্ত্রের সঠিক প্রতিফলন ঘটত। তার দাবি, সংবিধানের বর্তমান কাঠামোর কারণে সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না। জুলাই সনদ বাস্তবায়ন করা হলে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেতেন বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, ‘অলি আহমদ এমন একজন মানুষ, যাকে নিয়ে কোনো বিতর্ক নেই।’ তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে অবাধ ও সুস্থ রাজনৈতিক চর্চার পরিবেশ নিশ্চিত করা জরুরি।

এর আগে জামায়াতের ১১ সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমদের সঙ্গে বৈঠক করে। বৈঠকের পর দলটির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপিও ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। ফলে দীর্ঘ ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও ভোটগ্রহণের সম্ভাবনা






ইসি ও নির্বাচন এর আরও খবর

জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব! নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি
নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু

আর্কাইভ