বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » এক মাসে ৩৮ হাজার ৩ শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত, দাবি রাশিয়ার
এক মাসে ৩৮ হাজার ৩ শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত, দাবি রাশিয়ার
![]()
আন্তর্জাতিক ডেস্ক
সদ্য শেষ হওয়া জুন মাসের শুরু থেকে শেষ পর্যন্ত রুশ বাহিনীর অভিযানে ৩৮ হাজার ৩২৫ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এমনটাই দাবি করেছে রাশিয়া। খবর আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে গতকাল ১ জুলাই এক পডকাস্ট শোতে এ তথ্য জানিয়েছেন রুশ সামরিক বিশেষজ্ঞ আন্দ্রিয়ে মারোশ্কো। শো অনুষ্ঠানে তিনি বলেছেন, “এক মাসে ইউক্রেনীয় বাহিনীর এই বিপুল পরিমাণ সেনা হারানো প্রধান কারণ হলে সেনাদের নিম্নমানের সামরিক প্রশিক্ষণ এবং সেই প্রশিক্ষণ শেষ হতে না হতেই তড়িঘড়ি করে তাদের যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা। অনেক সময় লোকজনকে জোর করে সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করার এক সপ্তাহ পরেই যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে তাদের। তবে এটাও সঠিক যে আমাদের সামরিক ড্রোনগুলোর সক্ষমতা দিন দিন বাড়ছে। শত্রুবাহিনীর লোকজন নিজেরাই বলছে যে ড্রোন হামলার ক্ষেত্রে আমাদের সাফল্য রীতিমতো ঈর্ষণীয়।”
জুন মাসে বিপুল সংখ্যক সেনার পাশাপাশি ১৬ হাজার ৩০০টি ড্রোন, ১২টি ট্যাঙ্ক, ৯টি মাল্টিপল রকেট লাঞ্চার, ২৭০টি ফিল্ড আর্টিলারি অস্ত্র, ১৫৫ টি ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম ও রাডার বিভিন্ন ধরনের ২ হাজার ৪০০টি সামরিক যান ইউক্রেনীয় সেনাবাহিনী হারিয়েছে বলেও পডকাস্ট শোতে জানান মালোশকো।
উল্লেখ্য, কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ২০১৫ সালে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত ভেঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটের সদস্যপদের জন্য কিয়েভের তদবিরকে ঘিরে কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর ২০২২ সালে প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। সেই অভিযান এখনও চলছে।





টানা তৃতীয় দফায় বিশ^ বাজারে কমেছে তেলের দাম
কাতারে আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র
‘হরমুজ থেকে মাইন অপসারণের কাজ শুধু ইরানই করতে পারবে’
ভেনেজুয়েলায় ভূমিকম্প: বেড়েই চলেছে নিহতের সংখ্যা, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!
চীন সফরে ঋণের আশ্বাস ও বিনিয়োগের প্রতিশ্রুতি মিলেছে কিনা স্পষ্ট করুন: সংসদে রুমিন ফারহানা
মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জেরে ফের বাড়ল তেলের দাম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
বাংলাদেশের পর এবার ভারত সীমান্তে ভূমিকম্পের আঘাত
হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান 
