শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ১ জুলাই ২০২৬
প্রচ্ছদ » গণমাধ্যম » মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার দাবি: পেশাজীবী মানবাধিকার পরিষদ
প্রচ্ছদ » গণমাধ্যম » মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার দাবি: পেশাজীবী মানবাধিকার পরিষদ
১৩৯ বার পঠিত
বুধবার ● ১ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার দাবি: পেশাজীবী মানবাধিকার পরিষদ

---


# মতপ্রকাশের স্বাধীনতা, পেশাজীবীদের হয়রানি, চিকিৎসা খাত ও তুরাগের নিখোঁজের ঘটনায় উদ্বেগ


নিজস্ব প্রতিবেদক 

দেশে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে পেশাজীবী মানবাধিকার পরিষদ (পিএইচআরসি)। গতকাল ৩০ জুন সংগঠনের আহ্বায়ক ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী, কো-আহ্বায়ক অধ্যাপক ড. এম. অহিদুজ্জামান এবং সদস্য সচিব কৃষিবিদ এম এম মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ দাবি জানানো হয়।

পেশাজীবী মানবাধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শেখ জামালের পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে সংগঠনটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরা এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে কাজ করে আসছে।

সংগঠনটির দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন, মব সহিংসতার মাধ্যমে অপমান ও নির্যাতন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক, আইনজীবী, শিল্পী ও সাহিত্যিকদের বিরুদ্ধে গ্রেপ্তার, চাকরিচ্যুতি, হয়রানি ও পেশাগত বাধার মতো নানা ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ডকে তারা মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে উল্লেখ করেছে।

বিবৃতিতে সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বর্তমান বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়)-এর খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল এবং পূর্বে প্রাপ্ত বেতন-ভাতা ফেরত দেওয়ার নির্দেশের বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনটির ভাষ্য, জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন চিকিৎসকের সম্মান ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।

এছাড়া সংবিধানে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার রাষ্ট্রের দায়িত্বের কথা উল্লেখ করে বিবৃতিতে দাবি করা হয়, প্রচলিত নিয়মে হামের টিকা আমদানি না করায় চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে এবং এর ফলে দেশে বহু শিশু হামে আক্রান্ত ও মৃত্যুবরণ করেছে। বিষয়টিকে তারা মানবাধিকার লঙ্ঘনের একটি গুরুতর উদাহরণ হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী তুরাগ থানার এলাকায় একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সাত নেতাকর্মী নিখোঁজ ও হত্যার অভিযোগ উঠেছে। এ বিষয়ে পুলিশের বক্তব্য ভিন্ন হওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে দাবি করে সংগঠনটি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানায়।

পাশাপাশি সারাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ব্যাহত হওয়া, মব সহিংসতা এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগেও গভীর উদ্বেগ প্রকাশ করে পেশাজীবী মানবাধিকার পরিষদ। সংগঠনটি আশা প্রকাশ করে, সরকার উত্থাপিত অভিযোগগুলোর যথাযথ তদন্ত নিশ্চিত করবে এবং ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।



বিষয়: #



গণমাধ্যম এর আরও খবর

জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
প্রয়াত আমীরুল মোমেনীন: দায়িত্বশীল সাংবাদিকতায় অনুকরণীয় ব্যক্তিত্ব প্রয়াত আমীরুল মোমেনীন: দায়িত্বশীল সাংবাদিকতায় অনুকরণীয় ব্যক্তিত্ব
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি
সাংবাদিকতায় নারীদের পেশাগত চ্যালেঞ্জ কর্মদক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে: নাসিমুন আরা হক মিনু সাংবাদিকতায় নারীদের পেশাগত চ্যালেঞ্জ কর্মদক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে: নাসিমুন আরা হক মিনু
সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ: ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ: ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ
সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
আবুল হাসনাত : প্রতিষ্ঠান ছিল যার সাধনা আবুল হাসনাত : প্রতিষ্ঠান ছিল যার সাধনা
গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টা সক্রিয় ফ্যাক্ট-চেকিং কমিটি: তথ্য মন্ত্রী গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টা সক্রিয় ফ্যাক্ট-চেকিং কমিটি: তথ্য মন্ত্রী
জিএমএসএস’র নির্বাচন সেপ্টেম্বরে, ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন জিএমএসএস’র নির্বাচন সেপ্টেম্বরে, ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন

আর্কাইভ