সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি
# উদ্বেগ প্রকাশ, দায়ীদের শাস্তির দাবি সংগঠনের নেতৃবৃন্দের
নিজস্ব প্রতিবেদক
বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সহসভাপতি কাজী ফরিদ আহমদকে অজ্ঞাতনামা ব্যক্তির হুমকির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলা এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, গত ৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টা ১৯ মিনিটে নরসিংদীর পলাশ এলাকায় অবস্থানকালে কাজী ফরিদ আহমদের মোবাইল ফোনে অজ্ঞাতনামা একটি নম্বর থেকে কল আসে। কলকারী নিজের পরিচয় না দিয়ে তাকে কর্মস্থলে যেতে নিষেধ করেন। সেখানে গেলে তার ক্ষতি করার পাশাপাশি বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ ঘটনায় ৯ সেপ্টেম্বর বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন কাজী ফরিদ। জিডিতে তিনি উল্লেখ করেন, হুমকির ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। ভবিষ্যতের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘটনাটি জিডিভুক্ত করার আবেদন জানান তিনি।
আরএফইডির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি গণতন্ত্র ও নির্বাচন বিষয়ে কাজ করা সংগঠনের একজন দায়িত্বশীল নেতাকে এভাবে হুমকি দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের হুমকি শুধু একজন ব্যক্তির নিরাপত্তার জন্যই নয়, গণমাধ্যমকর্মী ও নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রেও হুমকি সৃষ্টি করে।
তারা বলেন, হুমকি ও ভয়ভীতি দেখিয়ে সাংবাদিক বা নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসনের জন্যও উদ্বেগজনক। বিবৃতিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত করতে হবে। একই সঙ্গে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
পাশাপাশি কাজী ফরিদ আহমদ ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়। সাংবাদিকদের নিরাপদ পরিবেশে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিষয়: #আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি





নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে বার্ষিক পরীক্ষার আগে বা পরে
রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায় জামায়াত
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এমপিদের তালিকা তলব
ইসি সম্পূর্ণ প্রস্তুত, শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচন তারিখ চূড়ান্ত হবে: সিইসি 
