শিরোনাম:
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » গণমাধ্যম » সাংবাদিকতায় নারীদের পেশাগত চ্যালেঞ্জ কর্মদক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে: নাসিমুন আরা হক মিনু
প্রচ্ছদ » গণমাধ্যম » সাংবাদিকতায় নারীদের পেশাগত চ্যালেঞ্জ কর্মদক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে: নাসিমুন আরা হক মিনু
৩৭ বার পঠিত
রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিকতায় নারীদের পেশাগত চ্যালেঞ্জ কর্মদক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে: নাসিমুন আরা হক মিনু

---


নিজস্ব প্রতিবেদক

পেশাগত নানা চ্যালেঞ্জ মোকাবিলায় নারী সাংবাদিকদের কর্মদক্ষতা ও পেশাদারত্ব বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র-এর (বিএনএসকে) সভাপতি বিশিষ্ট সাংবাদিক নাসিমুন আরা হক মিনু।

শনিবার বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টনস্থ ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র (বিএনএসকে) আয়োজিত ‘গণমাধ্যমে নারী সাংবাদিকদের চ্যালেঞ্জ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে নাসিমুন আরা হক মিনু বলেন, ‘অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে নারী সাংবাদিকরা আজ এই জায়গায় এসে পৌঁছেছেন। একজন নারী সাংবাদিককে কর্মক্ষেত্র, পরিবার ও সমাজসহ বহু বাধা পেরিয়ে এগিয়ে যেতে হয়। প্রতিটি বাধা থেকে অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং সেই অভিজ্ঞতা ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে নারী সাংবাদিকদের সামনে এগিয়ে যেতে হবে।’ তিনি আরও বলেন, ‘যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। ঐক্যবদ্ধ থাকলে সব দুর্যোগ মোকাবিলা করা সহজ হবে।’ এসময় তিনি যুক্তরাষ্ট্রের বিশিষ্ট নারী অধিকার নেত্রী ও প্রবীণ নারী সাংবাদিক গ্লোরিয়া স্টাইনেমের (৯২) মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং শোক প্রস্তাবে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক শাহনাজ সিদ্দীকি সোমার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমে নারীদের অংশগ্রহণ, লিঙ্গভিত্তিক হয়রানি, চরিত্রহনন, চাকরি ও আর্থিক নিরাপত্তাহীনতাসহ নানা ঝুঁকির কথা তুলে ধরেন।

---

আলোচনায় দীপ্ত টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান রুনা আনসারী বলেন, ‘সাহস ও দৃঢ়তা নিয়ে যারা প্রতিকূলতা মোকাবিলা করতে পারেন, তাদেরই এই পেশায় আসা উচিত।’ দীর্ঘ পেশাগত জীবনের অভিজ্ঞতা জানিয়ে সিনিয়র সাংবাদিক লায়লী বেগম বলেন, অনুসন্ধানী কাজ করতে গিয়ে তাকে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে। ইটিভির জ্যেষ্ঠ সাংবাদিক শাকেরা আরজু শিমু বলেন, ‘পরিস্থিতি যাই হোক না কেন, সাংবাদিকদের পেশাগত নৈতিকতা ও সততা ঠিক রেখে কাজ করতে হবে।’

উইমেন জার্নালিস্টস নেটওয়ার্ক, বাংলাদেশের সমন্বয়কারী আঙ্গুর নাহার মন্টি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মেধা ধরে রাখার ওপর জোর দেন এবং সমস্যায় পড়া সাংবাদিকদের জন্য একটি সমন্বিত ডাটাবেজ তৈরির আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মুনিমা সুলতানা, সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন এলিস, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলরুবা খান, কার্যনির্বাহী সদস্য অদিতি রহমান, সিনিয়র সাংবাদিক আইরীন নিয়াজী মান্না, উম্মুল ওয়ারা সুইটি, রীতা ভৌমিক, বনশ্রী ডলি ও সেবিকা দেবনাথ। বক্তারা কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ, মাতৃত্বকালীন ছুটি নিশ্চিতকরণ ও নারী সাংবাদিকদের সংগ্রামের ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।



বিষয়: #



গণমাধ্যম এর আরও খবর

সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ: ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ: ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ
সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
আবুল হাসনাত : প্রতিষ্ঠান ছিল যার সাধনা আবুল হাসনাত : প্রতিষ্ঠান ছিল যার সাধনা
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার দাবি: পেশাজীবী মানবাধিকার পরিষদ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার দাবি: পেশাজীবী মানবাধিকার পরিষদ
গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টা সক্রিয় ফ্যাক্ট-চেকিং কমিটি: তথ্য মন্ত্রী গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টা সক্রিয় ফ্যাক্ট-চেকিং কমিটি: তথ্য মন্ত্রী
জিএমএসএস’র নির্বাচন সেপ্টেম্বরে, ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন জিএমএসএস’র নির্বাচন সেপ্টেম্বরে, ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন
স্বাধীন সম্পাদকীয় ঐক্যের আহ্বান সম্পাদকদের স্বাধীন সম্পাদকীয় ঐক্যের আহ্বান সম্পাদকদের
সাংবাদিকরা বাঁচলে দেশের রাজনীতি বাঁচবে: দুলু সাংবাদিকরা বাঁচলে দেশের রাজনীতি বাঁচবে: দুলু
গায়েবি হত্যা মামলা থেকে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দিন: নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট গায়েবি হত্যা মামলা থেকে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দিন: নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট

আর্কাইভ