শিরোনাম:
ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
Swadeshvumi
শনিবার ● ৭ মার্চ ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ইরানের বিপ্লবী গার্ডের ১৬টি উড়োজাহাজ ধ্বংসের দাবি ইসরায়েলের
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ইরানের বিপ্লবী গার্ডের ১৬টি উড়োজাহাজ ধ্বংসের দাবি ইসরায়েলের
৪ বার পঠিত
শনিবার ● ৭ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরানের বিপ্লবী গার্ডের ১৬টি উড়োজাহাজ ধ্বংসের দাবি ইসরায়েলের

---

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। স্থানীয় সময় গতকাল শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে চালানো এই হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের ব্যবহৃত ১৬টি উড়োজাহাজ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো।

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে স্থানীয় সময় আজ শনিবার (৭ মার্চ) এক বিবৃতিতে জানানো হয়েছে, মেহরাবাদ বিমানবন্দরকে কুদস ফোর্স মধ্যপ্রাচ্যে তাদের সমর্থিত গোষ্ঠীগুলোকে, বিশেষ করে লেবাননের হিজবুল্লাহকে অর্থ ও অস্ত্র সরবরাহের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অস্ত্র ও নগদ অর্থ বোঝাই উড়োজাহাজগুলো এই বিমানবন্দর থেকে নিয়মিত উড্ডয়ন করত এবং ওই অঞ্চলের বিভিন্ন স্থানে অবতরণ করত।

ইসরায়েলের দাবি, ধ্বংস করা ১৬টি উড়োজাহাজ হিজবুল্লাহর কাছে অস্ত্র স্থানান্তরের কাজে ব্যবহৃত হতো। এ ছাড়া বিমানবন্দরের ভেতরে থাকা বিভিন্ন সামরিক অবকাঠামো এবং ইরানের বেশ কিছু যুদ্ধবিমানও ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, এসব ইরানি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় অভিযান চালানো ইসরায়েলি বিমানগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল।

তবে এই ক্ষয়ক্ষতির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।






আর্কাইভ