শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » বাংলাদেশ তার ক্যাপ্টেনকে বেছে নিয়েছে: ফাহাদ করিম
বাংলাদেশ তার ক্যাপ্টেনকে বেছে নিয়েছে: ফাহাদ করিম
![]()
স্বদেশভূমি ডেস্ক
২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিএনপি এবং তার জোটকে নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে’র সহ-সভাপতি ফাহাদ করিম। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন
‘জাতি তার অধিনায়ক নির্বাচিত করেছে। দেশ তার নেতা পেয়েছে।’
এই নির্বাচন বাংলাদেশি জনগণের জবাবদিহিতা এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, যা এই দেশের গভীরে বিদ্যমান গণতান্ত্রিক চেতনার প্রতিফলন ঘটায়।
ওই ফেসবুক পোস্টে তিনি সকল নির্বাচিত প্রতিনিধিদের সামনের দায়িত্ব গ্রহণের সময় শক্তি, প্রজ্ঞা এবং সততা কামনা করেন।
তিনি লেখেন, “তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ তার ক্রীড়াক্ষেত্রের বিকাশের জন্য অপেক্ষা করছে।”
গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সরকারিভাবে ফলাফল ঘোষণা না করলেও, বেসরকারিভাবে প্রকাশিত ফলে বিএনপির জয়ের ইঙ্গিত স্পষ্ট। সে ধারাবাহিকতায় সকাল থেকেই সবাই বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছেন।





সংসদ নির্বাচনে গোপনে কিছু হয়নি: ইসি আনোয়ারুল
এনআইডি সংশোধনে অনিয়মের অভিযোগে টুঙ্গিপাড়ায় নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম
বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে প্রতিবেদন তৈরির উদ্যোগ
প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব দেওয়ার শেষ দিন ১৫ মার্চ
পর্যবেক্ষকদের দৃষ্টিতে ভোট
মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন যারা
সকালে না, দুপুরে হ্যাঁ: শপথ গ্রহণ নিয়ে জামায়াত-এনসিপির নাটকীয়তা
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ মঙ্গলবার বিকেলে
২৯৭ আসনের গেজেট প্রকাশ 
