শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ভোটের মাঠে ইসিকে সর্বাত্মক সহায়তা দেবো: আইজিপি
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ভোটের মাঠে ইসিকে সর্বাত্মক সহায়তা দেবো: আইজিপি
১৩৬ বার পঠিত
মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোটের মাঠে ইসিকে সর্বাত্মক সহায়তা দেবো: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

---

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনকে (ইসি) সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি।

তিনি বলেন, ভোটের মাঠে ইসির সঙ্গে থেকে পুলিশ বাহিনী তাদের সর্বশক্তি ও পূর্ণ সক্ষমতা প্রয়োগ করবে, যাতে নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়।

আইজিপি বাহারুল আলম বলেন, “আমাদের সর্বশক্তি দিয়ে এবং সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এবারের নির্বাচন সফল ও সুন্দরভাবে করতে পারবো। সম্পূর্ণ সক্ষমতা আমাদের আছে। এই বিষয়ে আমাদের ওপর আস্থা রাখতে পারেন।”

তিনি বলেন, জুলাই-পরবর্তী সময়ে বাস্তব নানা কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনীকে দীর্ঘ সময় নানা অসুবিধার মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে সামনে আসন্ন নির্বাচনের জন্য পুলিশ এখন অনেক বেশি প্রস্তুত ও সক্ষম।

আইজিপি আরও বলেন, “সমাজের বিভিন্ন দাবি-দাওয়া, রাস্তা ও মহাসড়ক অবরোধ এবং অস্থিরতা সৃষ্টির নানা চেষ্টা আমরা দেখতে পাই। এসব বন্ধ করার সময় এসেছে। আমরা যদি অর্ডার প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে নির্বাচনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়াও সম্ভব হবে না।”

কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণে নির্বাচন কমিশনের অব্যাহত সহযোগিতা কামনা করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নির্বাচনি অনুসন্ধান কমিটির বিচারিক ক্ষমতার প্রশংসা করে আইজিপি বলেন, এই কমিটি প্রয়োজনে শুধু পুলিশ নয়, যে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেই সহায়তা চাইতে পারবে। এ বিষয়ে নির্বাচন কমিশনার ও প্রধান নির্বাচন কমিশনারকে তিনি পুলিশের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদের সভাপতিত্বে প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।






ইসি ও নির্বাচন এর আরও খবর

ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব! নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি

আর্কাইভ